ধামরাইয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ধামরাইয়ের সানেড়া ইনিয়নের বাটুলিয়া এলাকায় পরিত্যক্ত ভিটার জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ আক্টোবর) সকালে ধামরাই থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
জানা যায়, উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া এলাকায় সকালে এক কৃষক জমি পরিষ্কার করতে গিয়ে ভিটার জঙ্গলে গলায় রশি পেঁচানো মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে লোকজন জড়ো হন এবং ধামরাই থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, অজ্ঞাত এ ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে খুনিরা রাতের আঁধারে এ পরিত্যক্ত জঙ্গলে ফেলে গেছে।
ধামরাই থানার এসআই বদিউজ্জামান জানান, পরিত্যক্ত ভিটার জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। তবে এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied