বিশ্বকাপের ‘লিডিং লাইটস’ এ জায়গা পেলেন সাকিব
ক্রিকেট দুনিয়ায় সেরাদের কোন ছোট্ট তালিকা প্রকাশ হলে প্রথমেই বাংলাদেশীদের যে নামটা মাথায় আসে তা হলো সাকিব আল হাসান। সব ফর্মেটেই তিনি সেরাদের তালিকায়। এবার নতুন করে আরও একটি তালিকায় যুক্ত হলেন এই অলরাউন্ডার। টি -টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকে এখন পর্যন্ত ধারাবাহিক নৈপুণ্য প্রদর্শন করে যারা নজর কেড়েছেন তাদের থেকে ১০ জনকে নিয়ে ‘লিডিং লাইটস’-এর তালিকা প্রকাশ করেছে আইসিসি। আর সেখানেও নিজের জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান।
সাকিবের ব্যাপারে আইসিসি লিখেছে, ‘‘সাকিবই তালিকায় থাকা একমাত্র খেলোয়াড়, যিনি এখন পর্যন্ত বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারেননি। সংগ্রাম করতে থাকা একটি দলের হয়ে সাকিব কতটা ধারবাহিক, তার অর্জনই তা বলে দেয়।’’
তার প্রশংসায় আইসিসি আরও লিখেছে, ‘‘বিশ্বকাপের প্রথম আসরে খেলা মাত্র ৮ ক্রিকেটার যারা এবারও বিশ্বকাপ খেলবেন, সাকিবও তাদের একজন। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব অন্যতম গ্রেট অলরাউন্ডার।
শহীদ আফ্রিদির পাশাপাশি তিনিই একমাত্র খেলোয়াড় যিনি টুর্নামেন্টে ৫০০ রান এবং ৩০ উইকেটের মালিক। দুই বছর আগে ওয়ানডে বিশ্বকাপে তার পারফরম্যান্সের দিকে তাকালে বুঝা যায়, বড় উপলক্ষ পেলে তার সাফল্যের ক্ষুধা আরও বেড়ে যায়।’’
টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির ‘লিডিং লাইটস’-এর তালিকা :
শহীদ আফ্রিদি (৩৪ ম্যাচে ৩৯ উইকেট ও ৫৪৬ রান), সাকিব আল হাসান (২৫ ম্যাচে ৩০ উইকেট ও ৫৬৭ রান), এবি ডি ভিলিয়ার্স (৩০ ম্যাচে ৩০ ক্যাচ ও ৭১৭ রান), তিলকরত্নে দিলশান (৩৫ ম্যাচে ৮৯৭ রান), ক্রিস গেইল (২৮ ম্যাচে ৯২০ রান), মাহেলা জয়াবর্ধনে (৩১ ম্যাচে ১০১৬ রান), বিরাট কোহলি (১৬ ম্যাচে ৭৭৭ রান), লাসিথ মালিঙ্গা (৩১ ম্যাচে ৩৮ উইকেট), কেভিন পিটারসেন (১৫ ম্যাচে ৫৮০ রান), স্যামুয়েল বদ্রি (১৫ ম্যাচে ২৪ উইকেট)।
প্রীতি / প্রীতি
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ