ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, স্বজনসহ দুজন নিহত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৭-২০২৬ দুপুর ১২:১৪
পাবনায় দুর্ঘটনার পর পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ সকালে দর উপজেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গী কড়ইতলা এলাকায়

পাবনায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গী কড়ইতলা এলাকায় ঢাকা–পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের সলিম প্রামাণিকের স্ত্রী বুলু খাতুন (৫৭) এবং পাবনা শহরের উত্তর শালগাড়িয়া গোলাববাগ এলাকার অ্যাম্বুলেন্সচালক রাজ শেখ (২৮)।

দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মাহবুবুর রহমান, মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা
 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, কেয়া খাতুন (১৮) নামে বুলু খাতুনের এক স্বজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কেয়ার মরদেহটি অ্যাম্বুলেন্সে করে রাজশাহী থেকে পাবনার সাঁথিয়ায় নেওয়া হচ্ছিল।

পথে আতাইকুলা থানার সড়াডাঙ্গী কড়ইতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সচালক রাজ শেখ ও যাত্রী বুলু খাতুন নিহত হন।

 

দুর্ঘটনার পরপর বাসটির চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। পরে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Parna / Parna

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল