ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

অনুমোদনহীন পরামর্শদাতা প্রতিষ্ঠান বন্ধ ও যুগোপযোগী নিয়ন্ত্রক কাঠামো প্রণয়নের দাবি FACD-CAB-এর


জাহাঙ্গীর আলম photo জাহাঙ্গীর আলম
প্রকাশিত: ১৬-৭-২০২৬ দুপুর ২:২৯

অনুমোদনহীন বৈদেশিক উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান বন্ধ, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট খাতের শৃঙ্খলা প্রতিষ্ঠায় যুগোপযোগী ও মানসম্পন্ন নিয়ন্ত্রক কাঠামো প্রণয়নের জোর আহ্বান জানিয়েছে ফরেন এডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (FACD-CAB)। জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই আহ্বান জানান। সংবাদ সম্মেলনে FACD-CAB-এর প্রেসিডেন্ট জুলফিকার আহাম্মাদ জুয়েল, সাধারণ সম্পাদক এম ডি মেহেদি হাসান ও সাংগঠনিক সম্পাদক মোঃ সোলায়মান উপস্থিত থেকে অত্যন্ত গুরুত্বের সাথে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আতিকু, বশির আহমেদ, মোহাম্মদ সিরাজুল ইসলাম সবুজসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক সময়ে কিছু অনুমোদনহীন ও অসৎ প্রতিষ্ঠানের প্রতারণামূলক কর্মকাণ্ডের কারণে অনেক শিক্ষার্থী ও অভিভাবক মারাত্মক হয়রানির শিকার হচ্ছেন, যা এই খাতের দীর্ঘদিনের সুনাম ভীষণভাবে ক্ষুণ্ন করছে। FACD-CAB কোনো ধরনের প্রতারণামূলক বা অনৈতিক কার্যক্রমকে কখনোই সমর্থন করে না এবং এই খাতের সকল অপরাধীদের বিরুদ্ধে কঠোর ‘জিরো টলারেন্স নীতি’ অনুসরণ করে। সংবাদ সম্মেলনে সরকারের প্রতি FACD-CAB-এর পক্ষ থেকে অত্যন্ত কার্যকর ও গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাবনা পেশ করা হয়। প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে—বৈধ ও নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর জন্য প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নিশ্চিত করা, বিদেশগামী শিক্ষার্থীদের জন্য 'National Student Registration & Smart Student ID System' চালু করা, বিদেশে গমনের পূর্বে শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ওয়ান-স্টপ ওরিয়েন্টেশন প্রোগ্রাম চালু করা এবং একটি আধুনিক ও যুগোপযোগী 'Foreign Education Consultancy Act' প্রণয়ন করা।

সংবাদ সম্মেলনে নিজের সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের প্রেসিডেন্ট জুলফিকার আহাম্মাদ জুয়েল বলেন, “আমরা চাই বাংলাদেশের উচ্চশিক্ষা পরামর্শদান খাতটি একটি স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন কাঠামোর মধ্যে আসুক। শিক্ষার্থীদের স্বপ্ন ও নিরাপত্তা নিশ্চিত করতে একটি শক্তিশালী সরকারি নিয়ন্ত্রক নীতিমালা এখন সময়ের দাবি।” সাধারণ সম্পাদক এম ডি মেহেদি হাসান বলেন, “অনুমোদনহীন ও প্রতারক চক্রের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের বলব, যেকোনো প্রতিষ্ঠানে লেনদেনের আগে তাদের বৈধতা যাচাই করুন এবং সরাসরি ক্যাশ লেনদেন করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন।” অন্যদিকে সাংগঠনিক সম্পাদক মো: সোলায়মান বলেন, আমাদের রেমিট্যান্স যোদ্ধা শ্রমিকগণ যখন বিদেশে গমন করেন তাদের জন্য যেভাবে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ম্যানপাওয়ার কার্ড প্রদান করা হয়, উচ্চ শিক্ষার্থে বিদেশগামী শিক্ষার্থীদের জন্য তেমনি একটি স্মার্ট কার্ড প্রদান করা হোক। বিশেষ অতিথি আতিক তাঁর বক্তব্যে বলেন, “আমাদের মেগা প্রকল্পের স্বপ্ন যেমন একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া, তেমনি আমাদের তরুণ প্রজন্মের বৈদেশিক শিক্ষার পথকেও নিরাপদ ও সুশৃঙ্খল করতে হবে। FACD-CAB-এর এমন যুগোপযোগী ও সময়োপযোগী উদ্যোগকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই।”

এমএসএম / এমএসএম

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে

প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা

বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি

ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ

বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা