ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ১১ সদস্যের আংশিক কমিটি অনুমোদন
তেজগাঁও থানা ছাত্রদলের আওতাধীন ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল শাখার ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে। তেজগাঁও থানা ছাত্রদলের সভাপতি মোঃ আকতার হোসেন ফরাজী এবং সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম রাজন যৌথ স্বাক্ষরে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল শাখার এই নতুন কমিটির অনুমোদন প্রদান করেন।
অনুমোদিত কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ হলেন—সভাপতি সাজ্জাদ হোসেন সায়েম, সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহামেদ মাহাবুব, ১নং সহ-সভাপতি শরিফুল ইসলাম আরাফাত, সাধারণ সম্পাদক মোঃ ইরফান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান ইফতি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আকাশ, সাংগঠনিক সম্পাদক জিয়া থয়েং, ১নং সাংগঠনিক সম্পাদক কাঞ্চন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলামিন, দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায়) মাহামুদ বিসমি এবং প্রচার সম্পাদক সোহানুর রহমান আবির।
কমিটি ঘোষণার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই আংশিক কমিটি প্রকাশের তারিখ থেকে পরবর্তী ১০ (দশ) কার্যদিবসের মধ্যে সর্বসম্মতিক্রমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। এর পাশাপাশি ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের সকল বিভাগ (ডিপার্টমেন্ট) ভিত্তিক উপ-কমিটি দ্রুত গঠন করে তা চূড়ান্ত অনুমোদনের জন্য তেজগাঁও থানা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার জন্য নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা