ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এক যুগ পেরিয়ে ১৩তম বছরে ইউএস-বাংলা


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১৭-৭-২০২৬ দুপুর ১২:৪৬
বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স সাফল্যের সঙ্গে এক যুগ অতিক্রম করে ১৩তম বছরে পদার্পণ করেছে। ১৭ জুলাই ২০২৬ প্রতিষ্ঠানের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যাত্রী, শুভানুধ্যায়ী, অংশীদার ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানায় কর্তৃপক্ষ।
২০১৪ সালের ১৭ জুলাই একটি ড্যাশ-৮ কিউ৪০০ উড়োজাহাজ দিয়ে ঢাকা-যশোর রুটে যাত্রা শুরু করা ইউএস-বাংলা বর্তমানে ২৫টি উড়োজাহাজের বহর নিয়ে দেশের পাঁচটি অভ্যন্তরীণ ও ১৫টি আন্তর্জাতিক গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। প্রতিষ্ঠার পর থেকে ৯০ শতাংশের বেশি অন-টাইম ফ্লাইট পরিচালনার রেকর্ডও ধরে রেখেছে সংস্থাটি।
বর্তমানে ইউএস-বাংলার বহরে রয়েছে ৩টি এয়ারবাস এ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৫টি উড়োজাহাজ। আগামী ২০২৭ সালের মধ্যে বহরে আরও ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ৬টি বোয়িং ৭৩৭-৮০০ নেক্সট জেনারেশন উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে নেপালের কাঠমান্ডুতে পুনরায় ফ্লাইট চালু এবং কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম, কলম্বো, জহুরবারু, পেনাং ও হংকংসহ নতুন গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।
এছাড়া ২০২৮ সালের মধ্যে লন্ডন, রোমসহ ইউরোপের বিভিন্ন শহর এবং ২০৩০ সালের মধ্যে নিউইয়র্ক, টরন্টো ও সিডনিতে ফ্লাইট পরিচালনার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে সংস্থাটি।
দেশের অভ্যন্তরে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, সৈয়দপুর ও রাজশাহীতে ফ্লাইট পরিচালনার পাশাপাশি আন্তর্জাতিকভাবে কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবী, জেদ্দা, রিয়াদ, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজু রুটে সেবা দিচ্ছে ইউএস-বাংলা।
সেবার মানের স্বীকৃতি হিসেবে ২০১৫, ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে 'বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স' সম্মাননা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে দেশে-বিদেশে প্রায় চার হাজার কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন ইউএস-বাংলায়।
এক যুগপূর্তি উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন বলেন, "প্রতিযোগিতামূলক বিশ্বে যাত্রীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে আধুনিক উড়োজাহাজের বিকল্প নেই। সেই লক্ষ্যেই আমরা ধারাবাহিকভাবে বহর সম্প্রসারণ করছি। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার অংশ হতে পেরে ইউএস-বাংলা পরিবার গর্বিত।"
তিনি আরও বলেন, "ইউএস-বাংলার ১২ বছরের এই সাফল্যের পেছনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, করপোরেট প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং আমাদের কর্মকর্তা-কর্মচারীদের অবদান অনস্বীকার্য। সবার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই।"

এমএসএম / এমএসএম

আর্ন প্রকল্পে ৯ লাখ যুবকে প্রশিক্ষণ দিতে সার্ভিস প্রোভাইডারের সঙ্গে চুক্তি

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

এক যুগ পেরিয়ে ১৩তম বছরে ইউএস-বাংলা

শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে "নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার আপনার সকলের দায়িত্ব" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হল

টেকাথন ন্যাশনালস ২০২৬-এ সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কৃতিত্ব

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের সাফল্য, ১১ জনের মধ্যে ৭ জন বৃত্তিপ্রাপ্ত

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত

বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ২০ বছর পূর্তি

সাশ্রয়ী মূল্যে বিশেষ সুবিধাসহ টেলিটকের ‘পেশাজীবী প্যাকেজ’ উদ্বোধন