জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড’
রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি ভবন মিলনায়তনে অত্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড-২০২৬’। গত শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টায় তরুণ উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটার ও সংস্কৃতি কর্মীদের নিয়ে কাজ করা সংগঠন ‘আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন’ এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে উদ্বোধক, ব্র্যান্ড প্রমোটার ও সংস্কৃতি কর্মীদের সুশৃঙ্খল ও ধারাবাহিক অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। এবারের আয়োজনে কণ্ঠশিল্পী রফিকুল আলম ও কন্য়া রেজাকে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয়েছে।
সংগঠনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্বর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। পুরো আয়োজনটির চমৎকার সঞ্চালনায় ছিলেন ত্বহা রশিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শতাধিক সফল উদ্যোক্তা, স্বনামধন্য ব্র্যান্ড প্রমোটার এবং দেশের শীর্ষস্থানীয় সংস্কৃতি কর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দিয়ামনি ই কমিউনিকেশন শুরু থেকেই প্রথাগত ধারা পরিবর্তন করে নতুন ও তরুণ উদ্যোক্তাদের কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে যাচ্ছে। সময়ের সাথে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে সংগঠনটির ‘ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্কশপ’ প্রকল্পটি দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছে। এছাড়া সুবিধাবঞ্চিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে নানা সামাজিক ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে এই সংগঠন।
এবারের আসরে যারা ‘স্টার অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন:
রফিকুল আলম (দেশবরেণ্য সংগীত শিল্পী - আজীবন সম্মাননা), কন্যা রেজা (সিইও পান সুপারি - আজীবন সম্মাননা), আজিজুল হাকিম (গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড), জিনাত হাকিম (ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটর কালচারাল ইভেন্ট), আলহাজ্ব খন্দকার রুহুল আমিন সিআইপি (চেয়ারম্যান, খন্দকার গ্রুপ), তাসনুভা মাহবুব (ভাইস চেয়ারম্যান এন্ড এমডি, একুশে টেলিভিশন), মো. নূর হাকিম (সম্পাদক ও প্রকাশক, দৈনিক সকালের সময়), চন্দা মাহজাবিন (মোরাল স্পীকার, প্রতিষ্ঠাতা ‘হাল ছেড়োনা বন্ধু’), ইকবাল বাহার জাহিদ (পাবলিক স্পীকার, প্রতিষ্ঠাতা ও সভাপতি ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’), রবি চৌধুরী (মোস্ট পপুলার সিঙ্গার), আদনান বাবু (প্রোগ্রাম মেকার ও সিঙ্গার), সুপার হিরো ডিএ তায়েব (শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা - মুক্তি অফিসার), মাহবুব শাহরিন (প্রযোজক - মুক্তি অফিসার), নাদিয়া নাতাসা (বেস্ট শেফ এন্ড ট্রেইনার), দেওয়ানজানি তুশমি (তায়িফ টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী), শাকিব হোসেন (পরিচালক, বেস্ট এন্টারটেইনার), মজিবুর রহমান সাইফ (বেস্ট এন্টারপ্রেনার), শওকত আলী ইমন (বেস্ট মিউজিক ডিরেক্টর)।
বিশেষ সম্মাননা (স্পেশাল অনারী অ্যাওয়ার্ড):
ডালিং ডিভা অফ ঢালিউড, দেবাশীষ বিশ্বাস (চলচ্চিত্র পরিচালক ও উপস্থাপক), তমা রশিদ (প্রেজেন্টার), অনন্যা রুমা (অনুষ্ঠান প্রযোজক, তারকা কথন - চ্যানেল আই), শাহিদা আহসান (মেকআপ এডুকেটর, প্রেসিডেন্ট - মাবাব ওনার অফ শাহিদা বিউটি ওয়ালেট), আব্দুল নূর সজল (বেস্ট অ্যাক্টর - ফিল্ম গ্রীন প্লে), রুনা খান (বেস্ট অ্যাক্ট্রেস - ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’), মেহবুবা মাহনুর চাঁদনী (আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ড্যান্স এন্ড অ্যাক্টিং), ইমতু রাতিশ (আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন হোস্টিং এন্ড অ্যাক্টিং), মিষ্টি জন্নাত (ওমেন এন্টারপ্রেনার এন্ড ফিলাথ্রপিস্ট), ইসরাত অতিথি (বেস্ট ডিবেট ইন অ্যাক্টিং ড্রামা ‘এটা আমাদেরই গল্প’), সাদনিমা বিনতে নোমান (রাইজিং স্টার ইন অ্যাক্টিং), ক্যামেলিয়া নিশান (অ্যাক্ট্রেস এন্ড ওমেন এন্টারপ্রেনার), মিথিলা ইসলাম (চাইল্ড আর্টিস্ট), শাহরিয়ার স্বপন (ফাউন্ডার এন্ড সিইও, বাইফা - বেস্ট অর্গানাইজার), আকাশ মাহমুদ (সংগীত পরিচালক), মৌসুমী আক্তার সালমা (বেস্ট সিঙ্গার - ইন্ডিপেনডেন্ট মিউজিক সং ‘বন্ধু মায়ার জাদু জানে’)।
এছাড়াও সংগীতে বিশেষ অবদানের জন্য জামিন সংগীত শিল্পী, সানজিদা লিপি (আপকামিং প্রমিনেন্ট সিঙ্গার), নগিন আদিবা (প্রমিজিং সিঙ্গার), জাকিয়া সুলতানা কানিয়া (বেস্ট সিঙ্গার মিউজিক ভিডিও সহ জামদানী শাড়ী), আমরা হক (পে-ব্যাক এন্ড ফোক সিঙ্গার), এ কে ইভান (শাহরিয়ার সোহাগ শর্ট ফিল্ম পরিচালক), এস কে জাহিদ (ডান্স ডিরেক্টর এন্ড কোরিওগ্রাফার ঢাকা ডান্স এন্ড আর্ট সেন্টার), সোনালী আক্তার (মডেল এন্ড ডান্সার), ইসমত আরা লেমন (মডেল এন্ড অ্যাক্ট্রেস), ব্র্যান্ড প্রমোটার, ফ্যাশন কোরিওগ্রাফার এন্ড কন্টেন্ট ক্রিয়েটর, গৌতম সাহা (বেস্ট ফ্যাশন কোরিওগ্রাফার), সৈয়দ রমা (মডেল এন্ড বেস্ট ফ্যাশন কোরিওগ্রাফার), সুমন হোসেন (ইন্টারন্যাশনাল ফ্যাশন শো অর্গানাইজার শো ডিরেক্টর ফটোগ্রাফার), বুলবুল তুম্পা (বেস্ট ফ্যাশন কোরিওগ্রাফার), বারিষা হক (বেস্ট ব্র্যান্ড প্রমোটার, ইনফ্লুয়েন্সার), আফজাল খান (ফ্যাশন ডিরেক্টর), সিনিয়র নিউজ প্রেজেন্টার বাংলা ভিশন, রোকসানা আক্তার রনি (ম্যানেজিং ডিরেক্টর এশিয়ান প্রজেক্টর ফারজানা তন্বী), একুশে টেলিভিশন এস এ টিভি, আল মাসিদ রনি (সিনিয়র এন্টারটেইনার জার্নালিস্ট সময় টিভি), ওমান রায় (সিনিয়র রিপোর্টার মাল্টিমিডিয়া বাংলাদেশ প্রতিদিন), প্রথেলিকা খান (কন্টেন্ট প্রোভাইডার জার্নালিস্ট আলফা আই এন্ড ঢালিউড বাজ), জয় ই বুলবুল (সিনিয়র জার্নালিস্ট স্পেশাল কন্ট্রিবিউশন টু জার্নালিজম), মো: নুরুদ্দিন (বেস্ট বিজনেস কনসালটেন্ট), এইচ সাইফুল ইসলাম (উদ্যোক্তা)।
অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব বলেন, "আমাদের এই সংগঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য দেশের পিছিয়ে পড়া তরুণ মেধা ও নারী উদ্যোক্তাদের আর্থ-সামাজিক গণ্ডি থেকে বের করে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা। আমরা ইতোমধ্যে দেশজুড়ে ব্যাপক সাড়া পেয়েছি, যা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। আমরা দেশের মোট ৬৪টি জেলা এবং উপজেলাগুলোতে ‘দিয়ামনি ই কমিউনিকেশন’-এর মাধ্যমে প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান কার্যক্রম হাতে নিয়েছি।" তিনি অনুষ্ঠান সফল করার পেছনে সম্পৃক্ত থাকা স্পন্সর, মিডিয়া পার্টনার এবং শুভানুধ্যায়ীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজনটির সহযোগিতায় ছিল আশ শিফা, পদ্মা উদ্যোগ ফাউন্ডেশন, খন্দকার গ্রুপ, স্টুডিও ডিলাক্স, পদ্মা উদ্যোগ ফাইন্যান্স লিমিটেড, দৈনিক সকালের সময়, ব্র্যান্ড পার্টনার রিদমিক স্কিন কেয়ার এন্ড ফার্মা মেনসেন গ্রুপ, জুয়েলারি পার্টনার ডায়মন্ড বাই সোনিয়া, মেকআপ পার্টনার শাহীদা মেকওভার স্টুডিও এন্ড সেলুন, ব্র্যান্ড পার্টনার কোরিয়ান মার্ট, তানজিলা পারভীন, ফ্যাশন পার্টনার ওয়ালিজ বাংলাদেশ। বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়
এমএসএম / এমএসএম
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড’
উত্তরার শহীদ মডেল ইন্টারন্যাশনাল স্কুলে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত
স্বাধীনতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ কখনোই বিনা ত্যাগে অর্জিত হয়নি: ডিসি ফরিদা
স্বপ্ন দেখি, বাংলাদেশেও মেসি-নেইমাররা তৈরি হবে: ডিসি ফরিদা খানম
তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিলো বিএফএসএ
"দালালচক্রকে প্রভাব খাটিয়ে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ" শিরোনামে নিউজের প্রতিবাদ
ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ১১ সদস্যের আংশিক কমিটি অনুমোদন
অনুমোদনহীন পরামর্শদাতা প্রতিষ্ঠান বন্ধ ও যুগোপযোগী নিয়ন্ত্রক কাঠামো প্রণয়নের দাবি FACD-CAB-এর
১১ কোটির বর্জ্য শোধন প্রকল্প এখন ‘ময়লার ভাগাড়’, মাদকসেবীদের অভয়ারণ্য
ফটিকছড়ির ছয় ইউনিয়নে হরতাল, বন্ধ দোকানপাট, চলছে না যানবাহন
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তরে চলছে হরতাল
গাজীপুরে এক কবরস্থান থেকে ৯ কঙ্কাল চুরি
বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক
Link Copied