আর্ন প্রকল্পে ৯ লাখ যুবকে প্রশিক্ষণ দিতে সার্ভিস প্রোভাইডারের সঙ্গে চুক্তি
দেশের ৯ লাখ নীট যুবক-যুবতীকে বাজারের চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় বাস্তবায়নাধীন ‘ইকোনমিক অ্যাকসেলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (আর্ন) (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় চারটি সার্ভিস প্রোভাইডারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে যুব উন্নয়ন অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) আমেনা বেগম।
অনুষ্ঠানে জানানো হয়, প্রস্তাব মূল্যায়ন কমিটির সুপারিশ এবং বিশ্বব্যাংকের অনাপত্তির ভিত্তিতে ব্র্যাক, সেভ দ্য চিলড্রেন, কেয়ার বাংলাদেশ এবং ঢাকা আহছানিয়া মিশন সার্ভিস প্রোভাইডার হিসেবে নির্বাচিত হয়েছে।
নির্বাচিত প্রতিষ্ঠানগুলো তাদের জয়েন্ট ভেঞ্চার অংশীদারদের নিয়ে ২০২৮ সালের মধ্যে দেশের ৬৪ জেলার ২৫০ উপজেলায় পাঁচ হাজার গ্রামভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে। এসব কেন্দ্রের মাধ্যমে ১৫ থেকে ৩৫ বছর বয়সী ৯ লাখ নীট যুবক-যুবতীকে সমসাময়িক ও বাজারের চাহিদাভিত্তিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ৬০ শতাংশই নারী। এই উদ্যোগ আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি দেশের অর্থনৈতিক রূপান্তর এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, বর্তমান সরকারের অগ্রাধিকার হলো যুবসমাজকে কর্মসংস্থান ও উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। তিনি বলেন, আর্ন প্রকল্প শুধু দক্ষ জনশক্তি তৈরি করবে না, বরং দেশের সৃজনশীল শিল্প ও ক্রীড়া শিল্পের সক্ষমতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে সমাজে নীতি-নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের ঘাটতি ক্রমেই প্রকট হচ্ছে। শিশু-কিশোরদের কথাবার্তা ও আচরণে উগ্রতার প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। এ বাস্তবতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের পাশাপাশি নৈতিকতা বিষয়ে একটি পৃথক সেশন অন্তর্ভুক্ত করা সময়ের দাবি।
প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত অর্থে নৈতিক শিক্ষা আজ অনেকাংশেই অনুপস্থিত। তাই নিয়মিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের পাশাপাশি যদি এই প্রকল্প দেশের যুবক-যুবতীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশেও কার্যকর ভূমিকা রাখতে পারে, তবে সেটিই হবে প্রকল্পটির অন্যতম বড় সাফল্য।
চুক্তি অনুযায়ী, ব্র্যাক ঢাকা ও রংপুর বিভাগে, সেভ দ্য চিলড্রেন বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম ও কক্সবাজার জেলায়, কেয়ার বাংলাদেশ তিন পার্বত্য জেলা, খুলনা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে এবং ঢাকা আহছানিয়া মিশন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর জেলা ও সিলেট বিভাগে প্রকল্পের কার্যক্রম পরিচালনা করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন, প্রকল্প পরিচালক কাজী মোখলেছুর রহমান, বিশ্বব্যাংকের সিনিয়র ইকোনমিস্ট ও টাস্ক টিম লিডার সৈয়দ রাশেদ আল-জায়েদ জশ, অতিরিক্ত প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. মেরিনা নাজনীনসহ মন্ত্রণালয়, অধিদপ্তর ও প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কনসালটেন্টরা।
সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এ. এস. এম. রহমত উল্লাহ ভূঁইয়া ও অন্তর্বর্তীকালীন সেক্টর ডিরেক্টর নিশাত আফরোজ মির্জা; কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাস, হেড অব পিপল অ্যান্ড কালচার কাজী রিজওয়ানা রহমান, সিনিয়র ডিরেক্টর (ফাইন্যান্স) সাজিয়া তারিন, হেড অব গভর্নমেন্ট রিলেশনস ফজলুল হক ও সিনিয়র কোঅর্ডিনেটর শাহরিয়ার আলম; ঢাকা আহছানিয়া মিশনের ভাইস প্রেসিডেন্ট ড. এস. এম. খলিলুর রহমান, এক্সিকিউটিভ ডিরেক্টর (প্রোগ্রাম) কে. এম. জাহিদুজ্জামান ও টিম লিডার মোসাম্মৎ কনক লতা; এবং ব্র্যাক এডুকেশনের ডিরেক্টর সাফি রহমান খান, হেড অব প্রোগ্রামস ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গোলাম ফারুক ও টিম লিডার কাজী জাহাঙ্গীর আলম।
ফটো ক্যাপশন: যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ইকোনমিক অ্যাকসেলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (আর্ন)’ প্রকল্পের সার্ভিস প্রোভাইডার নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অতিথিবৃন্দ।
এমএসএম / এমএসএম
আর্ন প্রকল্পে ৯ লাখ যুবকে প্রশিক্ষণ দিতে সার্ভিস প্রোভাইডারের সঙ্গে চুক্তি
অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া
এক যুগ পেরিয়ে ১৩তম বছরে ইউএস-বাংলা
শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে "নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার আপনার সকলের দায়িত্ব" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হল
টেকাথন ন্যাশনালস ২০২৬-এ সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কৃতিত্ব
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের সাফল্য, ১১ জনের মধ্যে ৭ জন বৃত্তিপ্রাপ্ত
জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো
এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত
এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত
বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো
‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ২০ বছর পূর্তি