উগ্রবাদ মোকাবেলায় ইসলামের প্রকৃত শিক্ষা প্রচারই কার্যকর সমাধান: হেযবুত তওহীদ
উগ্রবাদ ও জঙ্গিবাদ মোকাবেলায় শুধু শক্তি প্রয়োগ নয়, বরং ইসলামের প্রকৃত ও শান্তিপূর্ণ শিক্ষা প্রচারই একমাত্র কার্যকর সমাধান বলে মনে করেন হেযবুত তওহীদের নেতৃবৃন্দ। শনিবার জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির উদ্যোগে আয়োজিত "উগ্রবাদ মোকাবেলায় ধর্মের প্রকৃত শিক্ষা" শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।
হেযবুত তওহীদের আমির হোসাইন মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন কর্নেল জাকারিয়া হোসেন, জনাব সারোয়ার, মেজর আলমগীর হোসেন দেওয়ান, মনজুর আলম, মেজর হারুনুর রশিদ, নিজাম সিকদার, কমান্ডার মীর আমিনুল ইসলাম, ক্যাপ্টেন এমদাদুল হক, নাজিম উদ্দিন আল আজাদ, মোঃ শাহজাদা, কর্নেল আজিজ এবং কর্নেল আলাউদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন, পররাজ্য দখল ও সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিক্রিয়া ও ফলেই মূলত বিশ্বে উগ্রবাদের জন্ম হয়েছে। ইসলাম একটি সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা, যেখানে অন্যায়ভাবে হত্যা, জবরদস্তি কিংবা জোরপূর্বক ধর্মান্তরিত করার কোনো সুযোগ নেই।
মতবিনিময় সভায় হেযবুত তওহীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, একটি চিহ্নিত স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের বিরুদ্ধে পরিকল্পিত গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় অপপ্রচার চালাচ্ছে। এমনকি দেশের বিভিন্ন স্থানে তাদের নিরপরাধ সদস্যদের ওপর বর্বরোচিত হামলার ঘটনাও ঘটেছে। তারা জানান, বিগত কয়েক দশক ধরে তারা জনসভা, সেমিনার ও ইন্টারফেইথ ডায়ালগের মাধ্যমে ইসলামের সঠিক ব্যাখ্যা সর্বস্তরে তুলে ধরে উগ্রবাদের বিরুদ্ধে রাজপথে আদর্শিক লড়াই চালিয়ে যাচ্ছেন।
উগ্রবাদ চিরতরে নির্মূল করতে সভা থেকে ৩টি সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করা হয়। প্রস্তাবগুলো হলো— ১. বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসন পুরোপুরি বন্ধ করা, ২. পবিত্র কোরআন-হাদিসের আলোকে কাউন্টার-আইডিওলজি বা পাল্টা আদর্শ ব্যাপকভাবে প্রচার করা এবং ৩. মুসলিম বিশ্বে ন্যায় ও সুবিচারের ভিত্তিতে জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করা।
সবশেষে, ধর্মীয় উগ্রবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রাষ্ট্র, গণমাধ্যম এবং দেশের সচেতন নাগরিক সমাজকে একযোগে ও সুদৃঢ় অবস্থান নেয়ার উদাত্ত আহ্বান জানানো হয়।
এমএসএম / এমএসএম
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে
প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের
বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা
বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক
ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা
কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি
ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ