বিসিআই এর আয়োজনে “Halal for Export Diversification” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
আজ সকাল ১১:০০ টায় বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর উদ্যোগে বিসিআই বোর্ড রুমে “Halal for Export Diversification” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ হাসান আরিফ, ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং সভাপতিত্ব করেন বিসিআই সভাপতি জনাব আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. মোমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক, আইইউবিএটি বিজনেস স্কুল। নির্ধারিত আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন জনাব শাব্বির এ. খান, প্রাক্তন সভাপতি, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) এবং ড. মো. দীন ইসলাম, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিসিআই সভাপতি অনুষ্ঠান শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে বলেন, আপনারা সকলে অবগত আছেন আমরা, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ এর পক্ষ থেকে বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং শিল্পের বিকাশ, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে প্রতিনিয়ত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছি। বর্তমানে বাংলাদেশে ব্যবসা ক্ষেত্রে নানা সমস্যা বিদ্যমান থাকলেও আমাদের LDC graduation সামনে রেখে এবং বর্তমান সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের ইকোনমি ও ১ কোটি কর্মসংস্থান সৃষ্টিকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। তার জন্য স্থানীয় শিল্পের বিকাশ ও রপ্তানী বৃদ্ধিকে সমান গুরুত্ব দিতে হবে।
আপনারা সকলে অবগত আছেন বাংলাদেশ বর্তমান ৪৮ বিলিয়ন ডলার রপ্তানী আয়ের মাধ্যমে বিশ্বের ৫৫ তম বৃহত্তম রপ্তানী কারক দেশ এবং RMG উৎপাদন ও রপ্তানীতে দ্বিতীয় বৃহত্তম দেশ। একক ভাবে আমাদের রপ্তানী খাত RMG নির্ভর এবং মোট রপ্তানীর প্রায় ৮২% RMG রিলেটেড পণ্য। সরকার Export Diversification এর জন্য এ বছরের বাজেটে কতিপয় খাতকে চিহ্নিত করে বিশেষ সুবিধা প্রদানের উদ্যোগ নিয়েছে এটা প্রশংসার যোগ্য। আমাদের রপ্তানী বাজারকে সম্প্রসারণের জন্য আমাদের Export Diversification-কে অত্যধিক জোর দিতে হবে আমাদের নতুন পণ্য ও নতুন বাজারের সন্ধানে প্রচেষ্টা চালাতে হবে। আমারা যদি বৈশ্বিক সম্ভাবনা ও Comparative advantage বিবেচনা করি তাহলে আমাদের ভবিষ্যত রপ্তানী সম্ভাবনাকে আমরা এভাবে সাজাতে পারি-
1. Food & Agro processing, 2. Pharmaceutical, Medical device and Biotechnology, 3. Halal Economy/Halal product, 4. Next Generation RMG and Technical Textile, 5. Electronics & Electrical Components & Equipment, 6. Light Engineering & Machinery, 7. ICT, AI, Software and Digital Services, 8. Leather, Footwear & Lifestyle products, 9. Furniture and wood-based industries, 10. Ship building and Blue Economy.
এবার আমি যদি হালাল প্রসঙ্গে আসি, আমাদের Export এর দিকে তাকালে আমরা দেখি একক পণ্য হিসেবে RMG মোট রপ্তানীর প্রায় ৮২% এবং টাকায় ৩৮.২৮ বিলিয়ন ডলার রপ্তানী করে।
এক্ষেত্রে হালাল রপ্তানী হল মাত্র ৮৫০ মিলিয়ন ডলার। কিন্তু হালাল পণ্যের সম্ভবনা বাংলাদেশের জন্য অত্যন্ত উজ্বল। বাংলাদেশ বিশ্বের তৃতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এ দেশের প্রায় ৯১% মানুষ মুসলিম। হালাল পণ্যের ২০২৫ সালে বৈশ্বিক চাহিদা ৩.৩ ট্রিলিয়ন ডলার। ২০৩৪ সালে হবে ৯.৪৫ ট্রিলিয়ন ডলার, গড় প্রবৃদ্ধি ১২.৪২%, বর্তমানে ২ বিলিয়ন মুসলিম সহ অন্য ধর্মের বিশ্বাসীগণও আস্থা, স্বাস্থ্য বিধি, নৈতিকতা ও গুনগত মানের জন্য হালাল পণ্যের দিকে ঝুকছে। বাস্তবতা হল সারা বিশ্বে হালাল পণ্যের চাহিদা মাত্র ২০% পণ্য এখন বাজারে আসতে পেরেছে। তাই এখাতের সম্ভাবনা গুলো এখনো ভালোভাবে বিদ্যমান রয়েছে।
একক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে আমাদের একটা হালাল ব্র্যান্ডিং দরকার। আমরা লক্ষ্য করলে দেখতে পাই ইন্দোনেশিয়ায় পর বাংলাদেশে ১২৫ বিলিয়ন ডলারের হালাল পণ্যের স্থানীয় চাহিদা হতে পারে এবং ইন্দোনেশিয়া স্থানীয় বাজারে হালাল পণ্য বাধ্যতামূলক করে বিশাল একটি স্থানীয় চাহিদা তৈরী করেছে।
বর্তমানে ইসলামি ফাউন্ডেশন ও বিএসটিআই আলাদা ভাবে হালাল পণ্যের সনদ দিয়ে ব্যবসায়ীদের সহযোগীতা করছে। এতে ব্যবসার খরচ বেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত হালাল পণ্যের সার্টিফিকেট চাহিদা ব্যবসায়ীদের নিকট থেকেই আসছে। মালয়েশিয়া হালাল অর্থনীতিকে কাজে লাগিয়ে তাদের দেশে হালাল পণ্যের রপ্তানী ও আমদানি বাজারকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে।
অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ হাসান আরিফ বলেন, রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশের ব্যবসায়ীদের Export সুবিধা প্রদানের জন্য কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান বাস্তবতায় আমাদের Export Diversification অনেক গুরুত্বপূর্ণ এবং অন্যান্ন পণ্যের মধ্যে হালাল অন্যতম। শুধু Agrobased ও food item নয় হালালের অনেক ধরণ ও সুযোগ রয়েছে এবং এগুলো বাংলাদেশ কাজে লাগাতে পারে। তিনি বলেন সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে যোগাযোগের অভাব ও সমন্বয়হীনতা একটি বড় দুর্বলতা হিসাবে কাজ করছে। তিনি বলেন ইপিবি বাংলাদেশের Export বাড়ানোর বিষয়ে সকল ধরণের সহযোগীতা করবে। তিনি এ আয়োজনের জন্য বিসিআইকে ধন্যবাদ জানান।
সভায় মীর নাসির হোসেন, প্রাক্তন সভাপতি, এফবিসিসিআই, মোহাঃ আমিনুল ইসলাম, মহাপরিচালক, বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি), মোঃ আহাশান হাবিব, সভাপতি, অ্যাসোসিয়েশন অব টেস্টিং ল্যাব বাংলাদেশ, জনাব জিয়া হায়দার মিঠু, পরিচালক, বিসিআই, এ কে এম সায়াদুল হক, হেড অফ এক্সপোর্ট, বেঙ্গল মিট, মোঃ খালেদ আবু নাসের, প্রাক্তন পরিচালক, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, এম.এস. সিদ্দিকী, সিইও, বাংলা কেমিক্যাল ফুড সেক্টরের কতিপয় প্রতিনিধি অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন। সভায় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। বিসিআই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিসেস প্রীতি চক্রবর্তীর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার পরিসমাপ্তি হয়।
আজকের কর্মশালা থেকে বাংলাদেশ হালাল পণ্যের বাজার সম্প্রসারণের জন্য নিম্নোক্ত সুপারিশ সমূহ উঠে এসেছে-
মুসলিম প্রধান দেশ হিসাবে একটি হালাল হাব হিসাবে বাংলাদেশের প্রতি আস্থা সৃষ্টি;
হালাল পণ্যের কান্ট্রি ব্র্যান্ডিং এর জন্যে একক একটি হালাল অথরিটি বা হালাল বোর্ড স্থাপন করা;
ফার্ম থেকে ফর্ক অর্থাৎ উৎপাদন থেকে ভোক্তা পর্যায়ে পর্যন্ত সকল ক্ষেত্রে শরিয়া, স্বাস্থ্যবিধি ও ইথিক্যাল স্ট্যান্ডার্ড মেনে চলা;
Target the law hanging fruit অর্থাৎ আমাদের সক্ষমতা ও সুযোগ অনুযায়ী প্রযোজ্য মার্কেটে প্রবেশ;
আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী ল্যাব টেস্ট সম্পন্ন করা এবং পরীক্ষার জন্য প্রয়োজনে প্রাইভেট সেক্টরে পর্যাপ্ত ল্যাব স্থাপন করার সুযোগ দান;
অন্নান্য দেশ যারা হালাল কার্যক্রমে সফল হয়েছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, দ:কোরিয়া, সিঙ্গাপুর, চায়না এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাদের সাথে সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণ;
আমাদের প্রয়োজন সঠিক নীতি সাহসী পদক্ষেপ। সরকার ও প্রাইভেট সেক্টর একসাথে কাজ করা এবং R&D এর জন্য বিশ্ববিদ্যালয় সমূহকে কাজে লাগানো;
হালাল ইকোসিস্টেমে গড়ে তোলার জন্য প্রতি স্তরের জন্য প্রয়োজনীয় জনবল ও অবকাঠামো গড়ে তোলা এবং এক্ষেত্রে সরকারি ও বেসরকারি পরস্পরের সক্ষমতাকে শেয়ার করা।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে বাংলা কিউআর মেলা অনুষ্ঠিত
হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কর্তৃক আয়োজিতব্য “হজ্জ ও ওমরাহ ফেয়ার-২০২৬” এ শাহ্জালাল ইসলামী ব্যাংকের স্পন্সর প্রদান
বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে বাংলা কিউআর মেলা অনুষ্ঠিত
সুন্দরবনের নলিয়ানে অবৈধ হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড
ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি
রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশি বাসিন্দারা
চার প্রতিষ্ঠানের আট ভেরিয়েন্টের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআই’র
এভিয়েশন বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে বেবিচকের কর্মশালা
শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত
সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ-এর নির্বাহী কমিটির ৭৭তম সভা অনুষ্ঠিত
বিসিআই এর আয়োজনে “Halal for Export Diversification” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
ব্যাংককে এনআরবিসি ব্যাংকের এমডি ড.তৌহিদুল আলম খান : ক্যাশলেস ইকোসিস্টেম আর্থিক অন্তর্ভুক্তি ও সুশাসনের ভিত্তি