ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আরো অনেক ক্যামিও ইনিংস খেলার ডিজার্ভ করে সাইফুদ্দিন


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ১৮-৭-২০২৬ বিকাল ৫:২৩

দলে নিয়মিত সুযোগ পেলে আরো অনেক ক্যামিও ইনিংস খেলার ডিজার্ভ করে মোহাম্মদ সাইফুদ্দিন। কখনো ইনজুরি, আবার কখনো কোন অদৃশ্য ইশারায় দল থেকে পড়েছেন। তবে এবার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিজের জাত ছিনিয়েছেন অলরাউন্ডার সাইফুদ্দিন। 

গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে চার বলে চার ছক্কা মেরেছেন । এক ওভারে ২৮ রান। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এমন সব কীর্তির মালিক হলেন মোহাম্মদ সাইফউদ্দিন। বাংলাদেশ ক্রিকেটে যা আগে কেউ করেনি, কেউ দেখেওনি। ১০ বলে ৩১ রানের ঘূর্ণিঝড়, স্ট্রাইক রেট ৩১০। এক লহমায় যেন জিম্বাবুয়ের বোলারদের দুঃস্বপ্নে পরিণত হলেন।

সাইফউদ্দিনের ক্ষমতা আছে, ব্যাট হাতে শেষদিকে ঝড় তুলবেন, এই বিশ্বাসও তাঁর ওপর রাখা হয়। দলে নিয়মিত সুযোগের অভাবে  যদিও সেটার প্রতিদান খুবই কম দিয়েছেন । তবে জিম্বাবুয়ের বিপক্ষে যেটা করলেন, সেটা কেউ কল্পনাতেও বোধহয় আনেনি।

সাত নম্বরে যখন ব্যাট হাতে এলেন, দলের রান তখন ১৪১। হাতে আছে তিন ওভার। শেষ ওভারের আগে চার বল থেকে তাঁর সংগ্রহ ছিল মাত্র তিন রান। জিম্বাবুয়ে তখন স্বস্তিতে ইনিংস শেষ করার অপেক্ষায়। তবে এরপরই শুরু হলো সাইফউদ্দিনের তাণ্ডব। টানা চার বলে চার ছক্কা হাঁকিয়ে বদলে দিলেন সব হিসাব। শুধু তাই নয়, শেষ ওভার থেকে তুললেন ২৮ রান। বাংলাদেশের স্কোরবোর্ডে রান গিয়ে ঠেকল ১৮৬। 

এমন ফিনিশিং নকের স্বাদ বাংলাদেশ বহুদিন পায়নি, অবশেষে সাইফ সেই তৃষ্ণা মিটিয়ে দিলেন। সাইফউদ্দিনের ব্যাটিং অর্ডার বা দলের ফিনিশিং পজিশন নিয়ে  দলে তাকে নিয়মিত সুযোগ দেওয়া উচিত বলে মনে করছেন দেশের ক্রিড়া সংশ্লিষ্টরা।

এমএসএম / এমএসএম

ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, সংবাদ সম্মেলনে গেলেন না মরিনিও

গর্ডন-জেসুস-কুন্দের গোলে বার্সেলোনার আটে আট

রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল

একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ

২০৩৪ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তির কারণ বললেন পালমার

৫ বলের ব্যবধানে ২ উইকেট তুলে এগিয়ে গেল বাংলাদেশ

পালমারের সঙ্গে নতুন চুক্তি করল চেলসি

চোটে পড়া খেলোয়াড়কে নিয়ে ভালো খবর দিলো অস্ট্রেলিয়া

এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!

রাস্তায় লোকজন আর আগের মতো আমাকে চিনতে পারে না: হালান্ড

সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ

বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও

চোটে পড়ে ভারত সিরিজ শেষ কিউই পেসার উইল ও’রোর্কের