মতিঝিলে চাঁদার দাবিতে গুলি করার অভিযোগে গ্রেপ্তার দুজন রিমান্ডে
রাজধানীর মতিঝিলে চাঁদা না পেয়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার দুজনকে সাত দিনে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
এই দুই আসামি হলেন মো. তানিম রেজা ওরফে বাপ্পী (৪৬) ও মো. রাকিবুল ইসলাম ভূঁইয়া ওরফে রিজন (৩৫)।
আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) জামশেদ আলমের আদালত রিমান্ডের আদেশ দেন বলে সিএমএম আদালতে প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান প্রথম আলোকে জানিয়েছেন।
দুই আসামিকে আদালতে হাজির করে এই মামলার তদন্ত কর্মকর্তা, মতিঝিল থানার এসআই মোমিনুর রহমান আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে সাত দিনের রিমান্ডই মঞ্জুর করে আদেশ দেন।
রিমান্ডে আবেদন থেকে জানা যায়, মামলার বাদী মো. ইসমাইল হোসেন মতিঝিলের ব্রাদার্স ইউনিয়ন ক্লাবসংলগ্ন কোরবানির অস্থায়ী গরুর হাটের ইজারাদার। গত ১৯ মে তাঁকে হোয়াটসঅ্যাপে কল করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে এবং দাবিমতো হাটে অংশীদার না করলে তাঁকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। পরদিন ২০ মে তিনি বাদী হয়ে মতিঝিল থানায় এ মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, ১৯ মে ভোরে দক্ষিণ কমলাপুরে বাদীর প্রতিষ্ঠান ‘এআই কার্গো সার্ভিস’-এর তালা কেটে দুর্বৃত্তরা ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। একই দিন সকাল সাড়ে ছয়টার দিকে প্রতিষ্ঠানটি লক্ষ্য করে চারটি গুলি ছোড়া হয়। এ ঘটনায় জানালার কাচসহ বিভিন্ন আসবাব ক্ষতিগ্রস্ত হয়।
রিমান্ড আবেদনে পুলিশ জানায়, তদন্তে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ভিডিও পর্যালোচনা করে তাঁদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। গতকাল শুক্রবার দিলকুশার হোটেল পূর্বাণীর সামনে থেকে তানিম রেজাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ কমলাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রাকিবুল ইসলাম ভূঁইয়াকে।
Parna / Parna
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা