ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

ডিউটি শেষে ঘুম, সকালে মিললো পুলিশ কর্মকর্তার লাশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৭-২০২৬ বিকাল ৬:১৪

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) আজিজুল হকের (৫০) লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) রাতের ডিউটি শেষে বিশ্রাম নিতে গিয়ে আর জেগে উঠেননি তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে সহকর্মীরা বারবার ফোন করেও তার কোনও সাড়া না পেয়ে ব্যারাকের কক্ষে যান। পরে দরজা খুলে তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আজিজুল হক সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের মৃত আনোয়ারুল হকের ছেলে। তিনি চলতি বছরের ২০ মে লোহাগাড়া থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে যোগদান করেন।

নিহতের সহকর্মীরা জানান, শুক্রবার সারাদিন তিনি স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করেন। রাত ৮টার দিকে ডিউটি শেষ করে থানার ব্যারাকে নিজ কক্ষে বিশ্রাম নিতে যান। শুক্রবার সকাল পর্যন্ত কক্ষ থেকে বের না হওয়ায় সহকর্মীদের সন্দেহ হয়। পরে দরজা খুলে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। 

মাত্র দুমাস আগে লোহাগাড়া থানায় যোগ দেওয়া এসআই আজিজুল হক দায়িত্বশীল ও সৎ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে লোহাগাড়া থানায় শোকের ছায়া নেমেছে।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, ‌‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। লোহাগাড়া থানায় জানাজা শেষে লাশ চট্টগ্রাম পুলিশ লাইনসে নেওয়া হবে। সেখানে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

Parna / Parna

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল