মির্জাপুরে পানির ট্যাংকে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ৪০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ
টাঙ্গাইলের মির্জাপুরে দিনের বেলা পানির ট্যাংকে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে রাতে টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের জুরান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকার আবুল হোসেনের বাড়িতে গতকাল দুপুরের দিকে কয়েকজন লোক পানি খেতে আসেন। তাঁরা বাড়িটির টিউবওয়েলের কাছে যান। সেখানে পানি পান করে কিছুক্ষণ পর তাঁরা চলে যান। দুপুরের দিকে টিউবওয়েলের পাশে থাকা ট্যাংকের পানি পান করেন আবুল হোসেন। এর কিছুক্ষণ পর তিনি অচেতন হয়ে পড়েন।
আবুল হোসেনের বড় ছেলে সৌদি আরবপ্রবাসী আলাউদ্দিন মিয়া বলেন, তাঁর বাবাকে চিকিৎসার জন্য কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। তাঁদের সঙ্গে পরিবারের অন্য সদস্যরাও আসেন। সন্ধ্যার দিকে হাসপাতালে চিকিৎসাধীন আবুল হোসেনকে রেখে সবাই বাড়ি ফেরেন। রাতে তাঁর মা রাহাতন বেগম, ভাই ইব্রাহিম মিয়া ও পাঁচ বোনসহ সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুই ঘরের টিনের বেড়া কেটে চোরেরা ঘরে ঢোকে। তারা ঘরের আলমারি ও শোকেসের তালা ভেঙে সেখানে রাখা ১৬ ভরি স্বর্ণালংকার, সাত লাখ টাকা, চারটি মুঠোফোনসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুটে নেয়। এ ছাড়া জমির দলিলসহ জরুরি কাগজপত্রও নিয়ে যায়। আজ শনিবার সকালে বাড়ির লোকজন চুরির বিষয়টি টের পান। তাঁদের ধারণা, দুপুরে বাড়ি আসা লোকজন তাঁদের পানির ট্যাংকে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে চলে যান। ওই ট্যাংকের পানি পান করে সবাই অচেতন হয়ে পড়েন।
এ ঘটনায় আবুল হোসেনের মেয়ে শিরিন আক্তার মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি বলেন, পরিবারের সদস্যরা রাতে ওই ট্যাংকের পানিই পান করেন। সকালেও তাঁদের অস্বস্তি ও ঘুম ঘুম ভাব ছিল।
Parna / Parna
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন
উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নিন্সে র্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৩-৯৪ সেশনের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত
আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই পদ হারালেন শারমিন আক্তার
উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১
ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি