ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নারী শ্রমিকের অধিকার ও সামাজিক সুরক্ষা নিশ্চিতের দাবি বৈঠক অনুষ্ঠিত


জাহাঙ্গীর আলম photo জাহাঙ্গীর আলম
প্রকাশিত: ১৮-৭-২০২৬ রাত ১১:৫৬

দেশের অর্থনীতি সচল রাখতে নারী শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য হলেও তারা এখনো মজুরি বৈষম্য, অনিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষাহীনতায় ভুগছেন।১৮ জুলাই (শনিবার) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (BPGWF)-এর উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ তথ্য জানানো হয়।

​"নারী শ্রমিকের অধিকার ও সামাজিক সুরক্ষা: বর্তমান বাস্তবতা ও করণীয়" শীর্ষক এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় সদস্য অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, এমপি। তিনি বলেন, নারী শ্রমিকদের অধিকার রক্ষা কোনো দয়া বা করুণার বিষয় নয়, এটি তাদের সাংবিধানিক ও আন্তর্জাতিক মানবাধিকার।

 টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে নারীদের জন্য বৈষম্যহীন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে রাষ্ট্র ও মালিকপক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।
​সংগঠনের সভাপতি রোজিনা আক্তারের সভাপতিত্বে বৈঠকে মূল প্রবন্ধ পাঠ করেন সিনিয়র সহ-সভাপতি শাহিদা সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ড. মেহের লুথফা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. শামীমা তাসনিম।

 তাঁরা কর্মক্ষেত্রে নারীদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার করার তাগিদ দেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিল্স সদস্য ও টিসিএসসি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ডিরেক্টর কোহিনুর মাহমুদ।
​বৈঠকে বক্তারা বলেন, পোশাক খাতে অটোমেশনের কারণে নারী শ্রমিকের হার ৮০% থেকে কমে বর্তমানে ৪৩%-এ নেমে এসেছে। এছাড়া অনানুষ্ঠানিক খাতের বিশাল জনগোষ্ঠী এবং প্রায় ৬৩ শতাংশ গৃহশ্রমিক কোনো আইনি সুরক্ষা ছাড়াই কাজ করছেন।

 উন্মুক্ত আলোচনায় বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শামীম আরা, বাংলাদেশ লেবার কংগ্রেসের সাধারণ সম্পাদক নাজমা আক্তার এবং লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট শারমীন সুলতানা অবিলম্বে শ্রম আইন সংশোধন করে অনানুষ্ঠানিক খাতের নারীদের এর আওতায় আনা, লিঙ্গভিত্তিক মজুরি বৈষম্য দূর করা এবং উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানে 'যৌন হয়রানি প্রতিরোধ কমিটি' গঠনের জোর দাবি জানান।

এমএসএম / এমএসএম

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে

প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা

বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি

ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ

বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা