ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

নুসরাত ফারিয়ার নতুন চমক, এবার যা করতে যাচ্ছেন...


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৭-২০২৬ দুপুর ১১:৫৩

ওটিটি প্ল্যাটফর্মে আবারও দেখা যাবে জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। নতুন একটি ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিটির নাম ‘লাপাত্তা’, যা নির্মাণ করবেন ‘বরবাদ’ খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়। এটি হবে নির্মাতার ক্যারিয়ারের প্রথম ওয়েব ফিল্ম।

জানা গেছে, ‘লাপাত্তা’ একটি কমেডি-থ্রিলার ঘরানার ওয়েব ফিল্ম। বর্তমানে চলছে এর শেষ মুহূর্তের প্রি-প্রোডাকশনের কাজ। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হবে। বছরের শেষ দিকে এটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তির পরিকল্পনা রয়েছে।

শুধু নুসরাত ফারিয়াই নন, এই ওয়েব ফিল্মে আরও অভিনয় করবেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও নাসির উদ্দিন খান। নির্মাতা ভিন্নধর্মী গল্প ও নতুন উপস্থাপনার মাধ্যমে দর্শকদের জন্য একটি ব্যতিক্রমী বিনোদন নিয়ে আসতে চান।

ওয়েব ফিল্মটি প্রসঙ্গে মেহেদী হাসান হৃদয় বলেন, “এটি মূলত থ্রিলারধর্মী গল্প, তবে এর সঙ্গে থাকবে কমেডির মিশেল। আমরা এমন একটি কাজ করার চেষ্টা করছি, যা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হবে। সব প্রস্তুতি প্রায় শেষ। পরিকল্পনা অনুযায়ী আগস্টের মাঝামাঝি শুটিং শুরু করব।”

নুসরাত ফারিয়ার ওটিটি যাত্রা শুরু হয়েছিল ২০২১ সালে শিহাব শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবুও’ ওয়েব ফিল্মের মাধ্যমে। এরপর ২০২৩ সালে মুক্তি পায় ‘পাতালঘর’। যদিও এটি প্রথমে বড় পর্দার জন্য নির্মিত হয়েছিল, পরে পরিকল্পনা পরিবর্তন করে ওটিটিতে মুক্তি দেওয়া হয়।

সবশেষ বড় পর্দায় ফারিয়াকে দেখা গেছে গত বছর মুক্তি পাওয়া ‘জ্বীন থ্রি’ সিনেমায়। অভিনয়ের পাশাপাশি সংগীতেও সক্রিয় তিনি। চলতি বছরের কোরবানির ঈদে প্রকাশিত হয় তার কণ্ঠে ‘লোকে বলে’ শিরোনামের গান। লোকসংগীত ও আধুনিক পপের ফিউশনে তৈরি গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির, আর গানটি লিখেছেন বাঁধন।

এদিকে ওয়েব ফিল্মের পাশাপাশি বড় পর্দার নতুন কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়। ‘রাক্ষস’-এর পর তিনি নতুন একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। বছরের শেষ দিকে সেই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আলোচিত সিনেমা ‘বরবাদ’-এর পর আবারও হৃদয়ের পরিচালনায় অভিনয় করবেন ঢাকাই সুপারস্টার শাকিব খান। ইতোমধ্যে এ সিনেমার জন্য তাদের আনুষ্ঠানিক চুক্তিও সম্পন্ন হয়েছে।

Parna / Parna

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’

সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র‍্যাপার

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

নব্বই দশকের ক্যাম্পাসের প্রেম ও সত্য ঘটনা পর্দায়, পূজায় আসছে ‘চিরকুট’