সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ-এর নির্বাহী কমিটির ৭৭তম সভা অনুষ্ঠিত
সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ-এর নির্বাহী কমিটির ৭৭তম সভা ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় পূবালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়।
কমিটির চেয়ারম্যান এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন- বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোঃ আনোয়ার হোসাইন মোল্লা, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ রাফাত উল্লা খান, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব আবেদুর রহমান সিকদার, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ আলী, অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আনোয়ারুল ইসলাম, মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মতিউল ইসলাম, এনসিসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব এম. শামসুল আরেফিন, প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ নাজিম এ চৌধুরী, ট্রাস্ট ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক জনাব কামাল হোসেন সরকার। কমিটির সদস্যসচিব ও বোর্ডের সেক্রেটারি জেনারেল (ভারপ্রাপ্ত) মুফতী মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাভী সভা পরিচালনা করেন।
সভায় বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের আইবিআরপিডির সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ আনিছুর রহমান।
সভায় সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ২০২৬-২০২৭ অর্থবছরের বার্ষিক পরিকল্পনা ও বাজেটসহ নীতিনির্ধারণী ও চলমান কার্যক্রম বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান