ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

এভিয়েশন বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে বেবিচকের কর্মশালা


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ২০-৭-২০২৬ বিকাল ৫:৪
দেশের গণমাধ্যমকর্মীদের বেসামরিক বিমান চলাচল ও এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে কারিগরি জ্ঞান সমৃদ্ধ করতে ‘Civil Aviation & Air Traffic Operation’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সোমবার রাজধানীর কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
কর্মশালার উদ্বোধন করেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি বলেন, বেসামরিক বিমান চলাচল একটি বিশেষায়িত ও জনস্বার্থসংশ্লিষ্ট খাত। এ কারণে এভিয়েশন বিষয়ে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনে সাংবাদিকদের কারিগরি জ্ঞান থাকা জরুরি। এ ধরনের কর্মশালার মাধ্যমে সাংবাদিকরা বিমানবন্দর পরিচালনা, এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও যাত্রীসেবা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা পাবেন, যা ভবিষ্যতে সংবাদ পরিবেশনে সহায়ক হবে।
কর্মশালায় বেবিচকের সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডোর আবু সাঈদ মেহবুব খান বেবিচকের দায়িত্ব ও কার্যক্রম, বিমানবন্দর পরিচালনা, এয়ারসাইড ও ল্যান্ডসাইড অপারেশন, যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থা এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) মানদণ্ড ও সুপারিশকৃত কার্যপদ্ধতি (SARPs) অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।
সদস্য (প্রশাসন) মোহাম্মদ লাবলুর রহমান হজযাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিতে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বলেন, এমবারকেশন ফি, যাত্রী নিরাপত্তা ফি ও এয়ারপোর্ট ডেভেলপমেন্ট ফি মওকুফ, জমজমের পানি বিতরণ, পৃথক নামাজের স্থান, বিশুদ্ধ খাবার পানি, ওয়াশরুম, ট্রলি, চেয়ার, কিউ বেল্ট, হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ, মশা নিধন এবং অবকাঠামোগত উন্নয়নসহ নানা পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে।
এ সময় বেবিচকের সদস্য (এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট) এয়ার কমোডোর মো. নূর-ই-আলম এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC), এয়ার ট্রাফিক ফ্লো ম্যানেজমেন্ট (ATFM), রেডিও ও ন্যাভিগেশন এইডস, ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (ILS), অবস্ট্যাকল লিমিটেশন সারফেস (OLS), এয়ারফিল্ড পরিচালনা এবং জরুরি পরিস্থিতিতে বিমান চলাচল ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।
কর্মশালায় অংশ নেওয়া সাংবাদিকরা বিমানবন্দর পরিচালনা, বিমান নিরাপত্তা, যাত্রীসেবা, আন্তর্জাতিক মানদণ্ড ও এভিয়েশন খাতের বিভিন্ন সমসাময়িক বিষয়ে প্রশ্ন করেন। বেবিচকের চেয়ারম্যান ও সদস্যরা এসব প্রশ্নের উত্তর দেন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন বরণ

জাতীয় তামাকমুক্ত দিবস কাল: ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি

ইউএপিতে আন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী ‘বিয়ন্ড দ্য ফ্রেমস–সিজন ২’

বিএমইউ এর অর্থ কমিটির গুরুত্বপূর্ণ ১২২তম সভা অনুষ্ঠিত

বরিশালে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক

কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড়ো বাঁধা

অর্গানিক খাবারের প্রতি কেন ঝুঁকছে স্বাস্থ্য সচেতন মানুষ

রংপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের নারী উদ্যোক্তা ও রেমিট্যান্স গ্রাহকদের নিয়ে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

 আসল পিস্তাচিওর স্বাদে ভরপুর পোলারের নতুন ১ লিটার টাব পিস্তা গ্লেজ আইসক্রীম

২ হাজারেরও বেশি গল্প ও দৃষ্টিভঙ্গি নিয়ে অপো ও বিইউপির অনন্য সৃজনশীল যাত্রা

আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৯তম সভা অনুষ্ঠিত

‎জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মধ্যে কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষর