বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে বাংলা কিউআর মেলা অনুষ্ঠিত
ক্যাশলেস লেনদেনে উৎসাহিতকরণ ও বাংলা কিউআর পেমেন্ট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংক চট্টগ্রামে যৌথভাবে ‘এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ শীর্ষক স্লোগানে ‘বাংলা কিউআর মেলা ২০২৬’ আয়োজন করেছে। মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিস প্রাঙ্গনে আয়োজিত মেলায় বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের প্রধান ও নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মেলায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো.তৌহিদুল আলম খান, এফসিএমএ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের পরিচালক স্বরুপ কুমার চৌধুরী, মাহবুবুল আলম, ইয়াসমিন রহমান বুলা, অতিরিক্ত পরিচালক মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার, চট্টগ্রাম অঞ্চলের প্রধান কাজী মো. সাফায়েত কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
মেলা উপলক্ষে বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গন থেকে একটি র্যালি বের করা হয়। মেলা স্থলে স্থাপিত বিভিন্ন স্টলে অংশ নেওয়া ক্ষুদ্র মার্চেন্টরা তাদের বিক্রির পেমেন্ট বাংলা কিউআরে গ্রহণ করেন। এছাড়া মেলায় উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় আগত অতিথি ও ক্ষুদ্র মার্চেন্টরা বক্তব্য রাখেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়া বলেন, ক্যাশলেস বাংলাদেশ গড়ে তুলতে ১ জুলাই থেকে এক দেশ এক কিউআর হিসেবে সর্বত্র বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। লেনদেন ব্যবস্থাকে সহজ ও নিরাপদ করতে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল এই পেমেন্ট ব্যবস্থা কার্যকর করেছে। যেকোন ব্যাংকের অ্যাপ এবং মোবাইল ব্যাংকিং অ্যাপ থেকে বাংলা কিউআরে পেমেন্ট করা যাচ্ছে। অতিক্ষুদ্র দোকান থেকে বৃহৎ পরিসরের শপিংমলে এই বাংলা কিউআর কার্যকর রয়েছে।
এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো.তৌহিদুল আলম খান, এফসিএমএ বলেন, ক্যাশলেস ইকোসিস্টেম শুধু পেমেন্ট সিস্টেমের আধুুনিকায়ন নয়, বরং এটি আর্থিক অন্তর্ভূক্তি, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহীতার মূল ভিত্তি। বাংলা কিউআরের প্রচলন লেনদেন ব্যবস্থাকে সহজ, স্বচ্ছ ও নিরাপদ করেছে। এনআরবিসি ব্যাংক দেশব্যাপী বিস্তৃত শাখা ও উপশাখাার মাধ্যমে একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে বাংলা কিউআর ব্যবহারে বিভিন্ন কর্মসূচি বাস্তবায় করছে। এছাড়া ক্ষুদ্র থেকে বৃহৎ সবধরনের মার্চেন্টদের সর্বনিম্ম খরচে বাংলা কিউআর সরবরাহ করছে।
এমএসএম / এমএসএম
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন