জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কৃতী শিক্ষার্থী মো. এনামুল হাসান কাওছার ‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড ফর অ্যাকাডেমিক এক্সিলেন্স’ অর্জন করেছেন।
গতকাল ,বুধবার জালালাবাদ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আয়োজিত নবীনবরণ, একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও বিদায়ী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জালালাবাদ ছাত্রকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
মো. এনামুল হাসান কাওছার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে স্নাতকোত্তর পরীক্ষায় ৪.০০ সিজিপিএ এবং স্নাতক (সম্মান) পরীক্ষায় ৩.৮৫ সিজিপিএ অর্জন করে উভয় ক্ষেত্রেই প্রথম স্থান লাভ করেন। এছাড়া তিনি বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—উভয় পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। ধারাবাহিক এ একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড ফর অ্যাকাডেমিক এক্সিলেন্স’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত উইংয়ের সহকারী একান্ত সচিব (এপিএস) ডাঃ জিয়াউল ইসলাম মুন্না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন, জালালাবাদ ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় কাওছার বলেন, “এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত সম্মানের। এটি আমাকে শিক্ষা, গবেষণা ও পেশাগত জীবনে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। এ অর্জনের পেছনে আমার শিক্ষক, পরিবার ও শুভানুধ্যায়ীদের অবদান আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।”
বর্তমানে মো. এনামুল হাসান কাওছার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে এমফিল গবেষক হিসেবে অধ্যয়নরত। পাশাপাশি তিনি কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল)-এর জনসংযোগ ও যোগাযোগ বিভাগের টিম লিড হিসেবে কর্মরত রয়েছেন।
ফটো ক্যাপশন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের কৃতী শিক্ষার্থী ও এমফিল গবেষক মো. এনামুল হাসান কাওছার ‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড ফর অ্যাকাডেমিক এক্সিলেন্স’ অর্জন করেছেন।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা