মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা
বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর ক্রান্তিলগ্নে শিয়া-সুন্নিসহ সকল মাযহাবগত ভেদাভেদ ভুলে এক পতাকাতলে সমবেত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছে সামাজিক ও বৈশ্বিক সংগঠন ‘ইনসাফ গার্ড’। একই সাথে বৈশ্বিক অর্থনৈতিক শোষণের হাতিয়ার ‘পেট্রো-ডলার’-এর একপেশে আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে স্বাবলম্বী হওয়ার তাগিদ দিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ ও দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানী ঢাকার শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স হলে কাতারের ‘ফাদার আমির’ শেখ হামাদ বিন খালিফা আল থানির স্মরণে আয়োজিত এক বিশেষ স্মরণসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলা হয়।
আয়োজনে কাতার দূতাবাসকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে সাময়িক কিছু ব্যস্ততা ও কূটনৈতিক বাধ্যবাধকতার কারণে দূতাবাসের কোনো প্রতিনিধি সশরীরে উপস্থিত হতে না পারলেও আয়োজকদের পক্ষ থেকে তাঁদের প্রতি বিশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে ও আলোচনা পর্বে ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান কাতার ও ইরানের মধ্যকার ঐতিহাসিক ও পারস্পরিক সহযোগিতার প্রসঙ্গ টেনে বলেন—
“বর্তমান সংকটময় বিশ্ব পরিস্থিতিতে মুসলিম বিশ্বের বিভক্ত থাকা আত্মঘাতী। শিয়া-সুন্নি কিংবা মাযহাবের সংকীর্ণ ভেদাভেদ ভুলে আমাদের একমাত্র পরিচয় হতে হবে—আমরা শেষ নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.)-এর উম্মত। উম্মাহর অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক অঙ্গনে আমাদের মর্যাদা পুনরুদ্ধারে ঐক্যের কোনো বিকল্প নেই।”
সংগঠনের ভবিষ্যত রূপরেখা তুলে ধরে খান রায়হান আরও যোগ করেন, “ইনসাফ গার্ড কেবল কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখায় বা দেশের মধ্যে আবদ্ধ থাকবে না। ইনশাআল্লাহ, অদূর ভবিষ্যতে ইনসাফ গার্ড বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের কণ্ঠস্বর ও মানবতার কল্যাণে নিয়োজিত একটি বৈশ্বিক শক্তিশালী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে।”
সভায় বিশেষ বক্তারা বিশ্ব অর্থনীতিতে ‘পেট্রো-ডলার’-এর একচ্ছত্র আধিপত্যের তীব্র সমালোচনা করেন এবং মুসলিম রাষ্ট্রগুলোকে নিজেদের সম্পদ ও মুদ্রাকেন্দ্রিক নিজস্ব শক্তিশালী অর্থনৈতিক বলয় গড়ে তোলার তাগিদ দেন।
স্মরণসভায় আমন্ত্রিত সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মুহাম্মদ আব্দুল হক
ড. আব্দুর রব — ভাইস চ্যান্সেলর, মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
আহসান উল্লাহ শামীম — প্রধান সমন্বয়কারী, নাগরিক মঞ্চ
ড. ফরিদ উদ্দিন আহমেদ — সভাপতি, ওয়ার্ল্ড মুসলিম উম্মাহ
অ্যাডভোকেট মঈন উদ্দিন
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ও দায়িত্বরত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, দেশের প্রথিতযশা আলেম-ওলামা, বুদ্ধিজীবী এবং বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুম ও জীবিত সকল মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং বৈশ্বিক ঐক্যের জন্য বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। সভা শেষে ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান উপস্থিত সকল অতিথি, আমন্ত্রিত সুধী এবং গণমাধ্যমকর্মীদের তাঁদের মূল্যবান সময় ও অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এমএসএম / এমএসএম
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে
প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের
বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা
বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক
ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা
কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি
ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ