ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

স্মাইল এশিয়ার আন্তর্জাতিক মেডিকেল মিশনের সমাপনী উপলক্ষে ঢাকা ব্যাংকের সেলিব্রেশন নাইট ও গালা ডিনার


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৪-৭-২০২৬ দুপুর ১:১১

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির অংশ হিসেবে ঢাকা ব্যাংক পিএলসি স্মাইল এশিয়ার ৮ম ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ মেডিকেল মিশন ইন ঢাকা-এর সফল সমাপ্তি উপলক্ষে ২২ জুলাই ২০২৬ রাজধানীতে এক সেলিব্রেশন নাইট ও গালা ডিনারের আয়োজন করে।
এ উদ্যোগের Proud CSR Partner হিসেবে ঢাকা ব্যাংক পিএলসি স্মাইল এশিয়া সাজিদা ফাউন্ডেশন ও সরকারি কর্মচারী হাসপাতাল-এর সঙ্গে যৌথভাবে এ মানবিক উদ্যোগে অংশীদার হয়। পাঁচ দিনব্যাপী এ মেডিকেল মিশনে জন্মগত ঠোঁটকাটা (Cleft Lip) সমস্যায় আক্রান্ত ৭০ শিশুর বিনামূল্যে অস্ত্রোপচার সম্পন্ন হয়। এ উদ্যোগের মাধ্যমে মানসম্মত স্বাস্থ্যসেবার প্রসার এবং ইতিবাচক সামাজিক প্রভাব সৃষ্টিতে ব্যাংকের অঙ্গীকার আরও একবার প্রতিফলিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ, সাজিদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদা ফিজ্জা কবির, সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় সিঙ্গাপুর প্রজাতন্ত্রের হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি, স্মাইল এশিয়ার সেক্রেটারি-জেনারেল অভিমন্যু তালুকদার, এবং সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক জনাব মো. এ. রাজ্জাক 
এ সময় ঢাকা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ—মো. মোস্তাক আহমেদ, এ এম এম মঈন উদ্দিন, আখলাকুর রহমান, শেখ আব্দুল বাকির, এস. এম. আবদুল্লাহ হিল কাফি ও মোকাররম হোসেন চৌধুরীসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, স্মাইল এশিয়া, সাজিদা ফাউন্ডেশন ও সরকারি কর্মচারী হাসপাতালের প্রতিনিধিরা, দেশি-বিদেশি চিকিৎসক, স্বাস্থ্যসেবা পেশাজীবী এবং কর্পোরেট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ওসমান এরশাদ ফয়েজ বলেন, এ ধরনের অংশীদারত্ব বিশেষায়িত স্বাস্থ্যসেবায় মানুষের প্রবেশাধিকার বাড়ানোর পাশাপাশি মানবিক সহযোগিতার মাধ্যমে মানুষের জীবন বদলে দেওয়ার এক অনন্য উদাহরণ। তিনি বলেন, সমাজের কল্যাণ এবং বাংলাদেশের টেকসই উন্নয়নে অবদান রাখে—এমন উদ্যোগে ঢাকা ব্যাংক ভবিষ্যতেও সম্পৃক্ত থাকবে। একই সঙ্গে তিনি প্রধান অতিথি, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং স্বাস্থ্যসেবা খাতের অংশীদারদের সহযোগিতা ও উপস্থিতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান।
গত ১৮ থেকে ২২ জুলাই সরকারি কর্মচারী হাসপাতালে অনুষ্ঠিত এ মেডিকেল মিশনে ১২০ শিশুর স্বাস্থ্য পরীক্ষা ও মূল্যায়ন করা হয়। এর মধ্যে ১০০ শিশুর জীবন পরিবর্তনকারী ক্লেফট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। সমাপনী এ আয়োজনের মাধ্যমে মানবিক এ উদ্যোগ সফল করতে সরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক চিকিৎসক দল, উন্নয়ন সহযোগী এবং স্বেচ্ছাসেবকদের সম্মিলিত অবদানকে সম্মান জানানো হয়।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন