ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন


জাহাঙ্গীর আলম photo জাহাঙ্গীর আলম
প্রকাশিত: ২৪-৭-২০২৬ বিকাল ৬:৫০

​রাজধানীর কামরাঙ্গীরচর আশ্রাফাবাদ এলাকায় দীর্ঘ ১০ বছর ধরে চরম অনিশ্চয়তা, উচ্ছেদ ও হয়রানির মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন ২৫টি দিনমজুর ও নিম্নআয়ের পরিবার। আদালতের স্পষ্ট রায় নিজেদের পক্ষে থাকা সত্ত্বেও মাথা গোঁজার ঠাঁই ও নিজস্ব জমি ফেরত না পেয়ে অবর্ণনীয় কষ্টে দিন যাপন করছেন তারা।
​উচ্ছেদ ও নিপীড়নের পটভূমি
​ভুক্তভোগীদের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কামরাঙ্গীরচর থানাধীন আশ্রাফাবাদ এলাকায় ২০১১ সাল থেকে প্রায় ২৫টি নিম্নআয়ের পরিবার (রিকশাচালক, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ী) নিজস্ব জমিতে বসবাস করে আসছিলেন।

 তবে স্থানীয় সাবেক সংসদ সদস্য এডভোকেট কামরুল ইসলাম ও তার বাহিনীর সহযোগিতায় কোনো প্রকার ক্ষতিপূরণ না দিয়েই উচ্ছেদ করা হয় তাদের।
​অভিযোগে উল্লেখ করা হয়, তৎকালীন প্রভাব খাটিয়ে সন্ত্রাসীদের মাধ্যমে পরিবারগুলোর বসতবাড়ি ভেঙে লুটপাট চালানো হয় এবং তাদের ওপর নির্মম নির্যাতন করা হয়। পরবর্তীতে ভুক্তভোগীদের সর্বস্ব হাতিয়ে নিয়ে সেই ভিটামাটির ওপর গড়ে তোলা হয় ‘শেখ জামাল স্কুল’।
​আদালতের রায় বনাম প্রশাসনের ভূমিকা
​জমি দখলের পর ভুক্তভোগী পরিবারগুলো আইনগত লড়াইয়ে নামেন। দীর্ঘ শুনানি ও আইনি প্রক্রিয়া শেষে আদালত ভুক্তভোগীদের পক্ষে রায় প্রদান করেন।

​তবে রায় হওয়ার পরও অভিযোগ উঠেছে, থানা পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ ভুক্তভোগীদের জমি বুঝিয়ে না দিয়ে উল্টো হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে।ভুক্তভোগী নাজমা বেগম জানান:
​"গত ২১ শে জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ জোনের এসি মহোদয় আমাদের ডেকে পাঠান। আমরা আদালতের রায় ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হাজির হলেও তিনি কোনো বক্তব্য না শুনে নিরপেক্ষ ভূমিকা না নিয়ে উল্টো আদালতের রায় থাকা সত্ত্বেও আমাদের সাথে প্রশাসনিক অসহযোগিতা করা হয়।"

​প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ও লাগাতার কর্মসূচি
​আদালতের আদেশ বাস্তবায়ন না হওয়া এবং প্রশাসনিক হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী পরিবারগুলো আজ জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। 'ভুক্তভোগী পরিবারের পক্ষে নাজমা বেগম'-এর আয়োজনে এ কর্মসূচিতে তারা তাদের ন্যায্য অধিকার ও জমি ফেরতের আকুল আবেদন জানান।
​ভুক্তভোগীরা বিনীতভাবে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ মহাপরিদর্শকের (IGP) দৃষ্টি আকর্ষণ করে দ্রুত আদালতের নির্দেশ বাস্তবায়ন এবং ২৫টি অসহায় পরিবারকে মাথা গোঁজার ঠাঁই ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

এমএসএম / এমএসএম

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে

প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা

বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি

ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ

বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা