ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম


জাহাঙ্গীর আলম photo জাহাঙ্গীর আলম
প্রকাশিত: ২৪-৭-২০২৬ বিকাল ৬:৫২
"শান্তির জন্য ইসলাম, মুক্তির জন্য হেজবুত তওহীদের ডাক"—এই স্লোগানকে সামনে রেখে হেযবুত তওহীদের ঢাকা মহানগরের উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে আয়োজিত এই সম্মেলনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
​সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, "বর্তমানে সমাজ ও রাষ্ট্রে নৈতিকতার চরম অবক্ষয় চলছে। দুর্নীতি, চারিত্রিক অধঃপতন ও স্বার্থপরতা জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এই অবক্ষয় একদিনে সৃষ্টি হয়নি; দীর্ঘদিন ভুল জীবনব্যবস্থা চর্চারই ফল এটি।"
​ব্রিটিশ আমলের ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, "আমাদের রাষ্ট্রব্যবস্থা, অর্থনীতি, বিচার ব্যবস্থা ও শিক্ষাব্যবস্থা—সবকিছু চলছে ব্রিটিশদের রেখে যাওয়া ভুল মতাদর্শের ওপর। এখানে উন্নত চরিত্র গঠন, নৈতিক ও মানবিক গুণাবলী বিকাশের কোনো ব্যবস্থা নেই। ফলে শিক্ষিত মানুষরা দুর্নীতিবাজ হয়ে উঠছে, জনপ্রতিনিধিরা অর্থপাচার ও নারী কেলেঙ্কারিতে জড়াচ্ছে, এমনকি মাদ্রাসার মতো প্রতিষ্ঠানেও বলাৎকার ও ধর্ষণের ঘটনা ঘটছে।"
​এই সংকট থেকে মুক্তির উপায় জানিয়ে হেযবুত তওহীদের প্রধান বলেন, "এই অন্যায়, অশান্তি ও অবক্ষয় থেকে মুক্তি পেতে হলে অবশ্যই রাষ্ট্রের আদর্শ পরিবর্তন করতে হবে। আল্লাহর দেওয়া ঐশী আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। হেযবুত তওহীদ মানুষের সামনে সেই সঠিক আদর্শ গ্রহণের প্রস্তাব তুলে ধরছে।"
​সম্মেলনে বক্তারা বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে শান্তির বার্তা ছড়াতে এবং আদর্শিক জাগরণ সৃষ্টিতে কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। একই সাথে সমাজের অন্যায়, অপরাধ ও বিশৃঙ্খলা দূর করে ইসলামের সঠিক শিক্ষা অনুধাবনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
​ঢাকা বিভাগ হেযবুত তওহীদের সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, রুফায়দাহ পন্নী ও এস এম সামসুল হুদা; স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত তিজান মাখদুমা পন্নী; আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সুলতানা রাজিয়া এবং ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমন প্রমুখ।
​সম্মেলনে সংগঠনটির জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী অংশ নেন।

এমএসএম / এমএসএম

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে

প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা

বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি

ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ

বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা