ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৫-৭-২০২৬ দুপুর ৪:২৩

এনআরবিসি ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের শাখা ও উপশাখাগুলোর ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও  ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার, চট্টগ্রাম জোনের প্রধান কাজী মো. সাফায়েত কবীরসহ শাখা ও উপশাখার ব্যবস্থাপকবৃন্দ এবং স্থানীয় ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. তৌহিদুল আলম খান খেলাপি ঋণ পুনরুদ্ধার এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) খাতে ব্যবসা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী খেলাপি ঋণের হার একটি গ্রহণযোগ্য পর্যায়ে নামিয়ে আনতে হবে। একই সঙ্গে ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে ব্যবসার প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের কাছে আর্থিক সেবা পৌঁছে দিতে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং কার্যক্রম আরও জোরদার করতে হবে।” এছাড়াও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, বিশেষ করে বাংলা কিউআর সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি ক্যাশলেস চট্টগ্রাম গড়ে তোলার লক্ষ্যে ব্যাংকারদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার বলেন, দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে চট্টগ্রামে ব্যবসা বৃদ্ধির সুযোগ রয়েছে। তিনি নতুন গ্রাহক সংযুক্তি, ব্যবসার পরিধি বৃদ্ধি এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে সকলকে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় চট্টগ্রাম অঞ্চলের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং খেলাপি ঋণ পুনরুদ্ধারের লক্ষ্যমাত্রা অর্জন, গ্রাহককেন্দ্রিক সেবা সম্প্রসারণ, ডিজিটাল উদ্ভাবনের সর্বোচ্চ ব্যবহার এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিশ্চিত করতে বিভিন্ন কৌশলগত দিকনির্দেশনা প্রদান করা হয়। 

এমএসএম / এমএসএম

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত