ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

নিন্সে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ২৬-৭-২০২৬ বিকাল ৬:৩

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), নিন্স শাখার উদ্যোগে আজ রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এছাড়া উপস্থিত ছিলেন ড্যাবের সভাপতি ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান এবং যুগ্ম মহাসচিব ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব নিন্স শাখার সভাপতি, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং নরসিংদী জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা ডা. মো. রুস্তম আলী (মধু)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন), ড্যাব নিন্স শাখার সাধারণ সম্পাদক এবং ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. জালাল উদ্দিন রুমী।প্রধান অতিথির বক্তব্যে মো. আমিনুল হক বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সৌহার্দ্য ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলে চিকিৎসকদের মতো গুরুত্বপূর্ণ পেশাজীবীদের মধ্যে ক্রীড়াচর্চা কর্মস্পৃহা ও মানসিক প্রশান্তি বৃদ্ধি করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে ধারণ করে আয়োজিত এ টুর্নামেন্ট চিকিৎসকদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও দেশপ্রেম জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আমি আশা করি।”বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে
চিকিৎসকদের মধ্যে সম্প্রীতি, সুস্থ জীবনচর্চা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এ ধরনের ক্রীড়া আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শহীদ জিয়ার আদর্শ ও কর্মপ্রেরণা ধারণ করে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার পাশাপাশি চিকিৎসকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করতেও এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।
অনুষ্ঠানের শেষে টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং ড্যাবের কেন্দ্রীয় ও নিন্স শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত