ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

কুড়িগ্রামে বিএনপি নেতার জামিনে আনন্দ মিছিল আওয়ামীলীগের


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ১৩-১০-২০২১ বিকাল ৫:৫৭
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ধর্ষণ মামলার আসামী বিএনপি নেতা রিয়াজুল হকজোদ্দার এর জামিনে ছাড়া পেলে আনন্দ মিছিল করে চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। এ ঘটনায় সামাজিক ও রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 
জানা যায়, চলতি বছরের গত ২৫ জুলাই উপজেলার চিলমারী ইউনিয়নের গাছবাড়ী এলাকায় নৌকায় তুলে স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায়
বিচারক হয়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করায় চিলমারী ইউনিয়ন বিএনপি’র সভাপতি রিয়াজুল হক জোদ্দারকে ওই ধর্ষণ মামলার আসামী করা হয়। দীর্ঘদিন তিনি পলাতাক থাকার পর গত ১৭ সেপ্টেম্বরে পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। মঙ্গলবার ১২ অক্টোবর তিনি জামিনে মুক্তি পান। তার মুক্তিতে সন্ধ্যায় চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা ওই বিএনপি নেতাকে ফুলের মালা পড়িয়ে আনন্দ মিছিল করেন। আনন্দ মিছিলে অংশ নেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকমনিরুজ্জামান মনি, ৬ নং ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম, সেক্রেটারী বকুল মিয়া, ৭নং ওয়ার্ড সভাপতি আকবর আলী, ৮নং ওয়ার্ড সভাপতি চাঁন মিয়া, সেক্রেটারী রফিকুল ইসলামসহ দলের অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মী। 
 
এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগ ও বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে আলোচনা- সমালোচনার ঝড় উঠেছে।উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও নয়ারহাট ইউপি চেয়ারম্যান আবু হানিফা বলেন, বিএনপি’র চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামী লীগের চেয়ারম্যান গওছল হক মন্ডল কর্তৃক জামিনে মুক্ত করার বিষয়টি রহস্যজনক। বিষয়টি পার্টির সভায় আলোচনা করে তার বিরুদ্ধে পরবর্তি পদক্ষেপ নেয়া হবে।চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গওছল হক মন্ডল বলেন,কে কি বলল তাতে যায় আসে না। রিয়াজুল হক জোদ্দার মুক্তি পেলে সকলে তাকে বরণ করেছে, সেখানে কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি। উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল বারী সরকার অভিযোগ অস্বীকার বলেন, চিলমারীইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গওছল হক মন্ডল মানবিক কারণে তার জামিনের ব্যবস্থা করেছেন। জামিনে মুক্তির পর নিজ এলাকা ফিরলে স্থানীয় জনগণ তাকে ফুল দিয়ে বরণ করেন।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

উলিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার

সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা

বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা

পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি

রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ

বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও'র যোগদান

কিংবদন্তী জননেতা সালাহউদ্দিন আহমদ এর জন্মদিনে চলচ্চিত্রকার মাহমুদ দিদারের লেখা

সুন্দরবন থেকে ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে লংমার্চ ফর ফরেস্ট কর্মসুচি পালন

মানিকগঞ্জে চরাঞ্চল থেকে আবারো রাছেল ভাইপার উদ্ধার