ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৭-২০২৬ দুপুর ১২:৫২

বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন সভাপতি ডিএমপি বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান জুয়েল একজন জাতীয়তাবাদী পরিবারের সদস্য। তার বাবা ১৯৮৬ সালে নেত্রকোনা জেলার মদন উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।তিনি নেত্রকোনা জেলার জাগো দলের মেম্বার ছিলেন ও 
জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।জন্মসূত্রেই তিনি জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন।

 সাম্প্রতিক সময়ে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিত ভাবে স্বৈরাচারী শাসন আমলের নির্যাতিত নিপীড়িত ও পদবঞ্চিত পুলিশ কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার  অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার (জুয়েল)এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও ভূঁইফোড় অনলাইন পোর্টালে মিথ‍্যা তথ‍্য দিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সভাপতির দায়িত্বে আছেন।

খোঁজ নিয়ে জানা যায়,রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এবং বিগত সরকারের আমলে তার ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। 

অনুসন্ধানে জানা যায় ওসি কামরুল কামরুল হাসান তালুকদার স্বৈরাচারী আওয়ামীগ ক্ষমতা থাকাকালীন সময়ে বিএনপির ট‍্যাগ লাগিয়ে তাকে দীর্ঘ ১৭ বছর যাবত পদবঞ্চিত করে রেখে ছিলেন তৎকালীন আওয়ামীপন্থী উচ্চপদস্থ কর্মকর্তারা। অথচ বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারে আমলে সেই কু-চক্রী মহলে আবার ওসি কামরুল হাসান তালুকদার’কে আওয়ামী স্বৈরাচারের দোসর' হিসেবে আখ্যায়িত করার একটি মিথ‍্যা চেষ্টার চালিয়ে যাচ্ছেন যাহা কোনো ভাবে কাম্য নয় বলে দাবী বিএনপিপন্থী পুলিশ কর্মকর্তাদের।

তার এমন মিথ্যা উদ্দেশ্যপ্রণোদিত খবর পেয়ে পুলে পেঁপে উঠেছেন তার নিজ এলাকা নেত্রকোনার স্থানীয় নেতাকর্মী ও ভুক্তভোগী জাতীয়তাবাদী আদর্শের একটি বড় অংশ।

অনুসন্ধানে আরো জানা যায় একটি কুচক্রী মহল মূলত পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এবং সৎ ও পেশাদার কর্মকর্তাদের মাঠপর্যায়ে নিষ্ক্রিয় করে রাখার উদ্দেশ্যেই এমন পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে যা মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণোদিত। 

ওসি কামরুল হাসান তালুকদার সম্পর্কে নেত্রকোণা-৪ আসনে এমপি বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা বাংলাদেশের সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর বলেন,কামরুল হাসান তালুকদার আমার সন্তানের মতো সে বিএনপি কর্মী বান্ধব একজন নিবেদিত নেতা পুলিশে বাহিরে তার বড় পরিচয় সে শহীদ জিয়ার আদর্শের সৈনিক।আমার নির্বাচনী এলাকায় তার নিজ উদ্যোগে অফিস থেকে ছুটি নিয়ে এসে আমার প্রচার প্রচারণা করেছেন আমার জন্য ধানের শীষে ভোট চেয়েছেন।

তিনি আরো বলেন,আমি দীর্ঘ ১৭ বছর কারাগারে থেকেছি ঠিক সেই সময়ে ও আমি জুয়েল’কে দিয়ে আমার এলাকার বিএনপি নেতাকর্মীদের খোঁজ খবর নিয়েছি।আমার অবর্তমানে জুয়েল আমার রাজনৈতিক সহযোগী ছিলো।তার বিরুদ্ধে কোনো রকম মিথ‍্যা  অপপ্রচার কাম‍্য সহ্য করা যাবে না।

এছাড়াও ওসি কামরুল হাসান তালুকদারের বিষয়ে 
খুলনা-৩ আসনের এমপি ও ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ ও  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল কাছে জানতে চাইলে তিনি বলেন,কামরুল হাসান তালুকদার সুধু বিএনপির একজন কর্মী নয় সে বিএনপির নিবেদিত প্রাণ।পুলিশের ভিতরে কামরুল হাসান তালুকদার জুয়েলের কোনো বিকল্প নেই একটা জুয়েল তৈরি করা এতো সহজ নয়।জুয়েলের বিকল্প জুয়েল নিজেই।

তিনি আরো বলেন,দলের দুঃসময়ের যখন কেউ বিএনপির নেতাকর্মীদের পাশে ছিলোনা ঠিক সেইসময়ে চাকুরীর ঝুঁকি নিয়ে বিএনপির ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়েছেন।নিজের পকেট থেকে আর্থিক সহযোগিতা করেছেন অনেক নিরীহ ছাত্রদল নেতাকে যার ঝলন্ত উদাহরণ আমি নিজেই। আমাদের দুঃসময়ের যখন কারো কোনো তথ‍্য খোঁজ-খবরের প্রয়োজন হতো আমি তার কাছ থেকে সকল তথ‍্য নিতাম।বিএনপির জন‍্য তার অনেক অবদান আছে যা কখনও ভুলার মতো নয়।তার বিরুদ্ধে কোনো রকম অপপ্রচার তা কোনো ভাবে গ্রহন যোগ‍্য হবেনা। 

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল