ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১০-২০২১ বিকাল ৬:২৫

নরসিংদী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে আনুমানিক ১৪ বছর বয়সী অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোর পেশায় হকার। বুধবার (১৩ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে স্টেশনটির ১নং প্ল্যাটফর্মের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, নিহত ওই কিশোরের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি দুপুর ২টা ১০ মিনিটে নরসিংদী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয়। যাত্রাবিরতি শেষে ট্রেনটি আবার চলতে শুরু করার সময় স্টেশনটির প্ল্যাটফর্মের মাঝামাঝি স্থানের একটি কামরা থেকে ওই কিশোর হকার নেমে পড়ে। এ সময় তার মাথায় থাকা পানির বোতল ভর্তি ক্যারেট থেকে একটি বোতল ওই কামরার দরজায় পড়ে যায়। সেটি কুঁড়িয়ে নিতে হাত বাড়ালে ওই কিশোর ট্রেন ও প্ল্যাটফর্মের মধ্যবর্তী ফাঁকে পড়ে যায়। এতে তার ডান পা ট্রেনের চাকার নিচে কাটা পড়ে। ওই অবস্থায় তাকে টেনে প্ল্যাটফর্মের ওপরে তুলে আনেন উপস্থিত এক ব্যক্তি। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথেই ওই কিশোরের মৃত্যু হয়। হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল আলম তাকে মৃত ঘোষণা করেন। নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল আলম বলেন, ট্রেনে কাটা পড়ে একটি পা বিচ্ছিন্ন হয়ে যাওয়া ওই কিশোরকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিকভাবে বলা যায়, অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে। তার লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার হাসানুর রহমান বলেন, ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি দুপুর ২টা ১৬ মিনিটে স্টেশন ছেড়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ওই কিশোর হকারের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই অবস্থায় উপস্থিত লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেছে। পরে শুনেছি, সে মারা গেছে।

এমএসএম / এমএসএম

সরকারের লক্ষ্য সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলা: স্বাস্থ্য শিক্ষা সচিব

মাদক ব্যবসায়ীদের হামলায় হাতীবান্ধায় ২ পুলিশ কর্মকর্তা আহত, আশঙ্কাজনক অবস্থায় ১ জন রংপুরে ভর্তি

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

৮ বছর ধরে বন্ধ ভেলুমিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে গ্রাহকের ৩৫ কোটি টাকা মেরে এক যুবক লাপাত্তা

বিরামপুর ইসলামপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন

গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

হাটহাজারীতে অস্ত্রসহ চার কিশোর আটক

লাকসাম জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিঃ NICU/HDU এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

শুল্ক ফাঁকির আখড়ায় পরিনত বেনাপোল বন্দর, লালন-পালনের প্রতিযোগিতায় বন্দর-কাস্টমস কর্মকর্তারা

দুই থানার সীমান্তে,"ভূতের বাড়ি খ্যাত " ঘরে থামছে না মাদক সেবন ও কেনাবেচা

পেকুয়ায় পুত্রবধূর পরকীয়া প্রেমিকের হাতে বৃদ্ধ খুন