ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেল গ্রেফতার পর এলাকায় স্বস্তি মিলেছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৭-২০২৬ দুপুর ১২:২০

রাজধানীর খিলগাঁওয়ে চিহ্নিত সন্ত্রাসী সোহেল ওরফে পাগলা সোহেলকে (৪৫) গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে খিলগাঁওয়ের পশ্চিম নন্দিপাড়া পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় সোহেলকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

খিলগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান শেখ জানান, ডিউটির সময় থানার মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সোহেলকে উদ্ধার করা হয়। স্থানীয়রা তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করেন। গণপিটুনিতে আহত হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সোহেল ওরফে পাগলা সোহেল এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদক, ছিনতাই ও ধর্ষণসহ অন্তত আটটি মামলা রয়েছে। 

যুবলীগ সন্ত্রাসী পাগলা সোহেল গ্রেফতার হওয়ার পর খিলগাঁও এলাকা স্থানীয়ভাবে সাধারণ মানুষ মিষ্টি বিতরন করেছেন। পাগলা সোহেলের অত‍্যাচারে অসংখ্য নিরীহ মানুষ। গ্রেফতার হওয়ার পর থেকে খিলগাঁও এলাকার মানুষ তার চাঁদাবাজীতে অতিষ্ঠ বলে মুখ খুলেছেন।
স্থানীয় ব্যবসায়ীরা ও সাধারণ মানুষ হুমকিমুক্ত হয়ে তাদের দৈনন্দিন কাজ ও ব্যবসা পরিচালনা করতে পেরে প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

পাগলা সোহেলের বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদক, ছিনতাই ও ধর্ষণসহ মোট আটটি মামলা রযেছে।এছাড়াও পাগলা সোহেলের বিরুদ্ধে মোহাম্মদপুরে ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলায় বৈষম্য মামলা  বিরোধী মামলা রয়েছে। খিলগাও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামী সোহেল ও রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মার্ডার মামলা রয়েছে ।
অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে ।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল