বিটাকে সনদ বিতরণী ও জব ফেয়ার: প্রশিক্ষণ শেষে চাকরি পেলেন অর্ধশতাধিক তরুণ-তরুণী
বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) কর্তৃক পরিচালিত "Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)" প্রকল্পের আওতায় চতুর্থ শিল্প বিপ্লব (4IR) সম্পর্কিত Advanced Training Program-এর ৬ষ্ঠ ব্যাচ এবং Basic Training Program-এর ৩য় ব্যাচের প্রশিক্ষণার্থীদের কোর্স সমাপনী, সনদপত্র ও নিয়োগপত্র বিতরণ এবং জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) বিটাক, ঢাকা-এর অ্যাডভান্সড ট্রেনিং অ্যান্ড ইনোভেশন কমপ্লেক্স (এটিআইসি) ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটাকের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো: ফিরোজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন SICIP-এর সহকারী নির্বাহী প্রোগ্রাম পরিচালক মৌরীন করিম এবং বিটাক, ঢাকার পরিচালক ও কেন্দ্র প্রধান ড. ইঞ্জিনিয়ার মো: মাজহারুল হাবীব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটাকের পরিচালক ও PIU, SICIP-BITAC-এর প্রোগ্রাম ডিরেক্টর মো: ফজলুল করিম। স্বাগত বক্তব্য দেন বিটাকের পরিচালক ও PIU, SICIP-BITAC-এর অতিরিক্ত প্রোগ্রাম ডিরেক্টর পবিত্র কুমার কবিরাজ। এছাড়াও দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় জোর:
প্রধান অতিথির বক্তব্যে বিটাকের মহাপরিচালক মো: ফিরোজ উদ্দিন চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি দেশের শিল্পখাতে প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী একাধিক নতুন প্রশিক্ষণ কোর্স বিটাকে চালুর বিষয়ে তিনি SICIP কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
আলোচনা সভা শেষে সফলভাবে কোর্স সম্পন্নকারী ২০০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং এর মধ্যে অর্ধশতাধিক প্রশিক্ষণার্থীর হাতে সরাসরি নিয়োগপত্র হস্তান্তর করা হয়।
জব ফেয়ারে শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানের অংশগ্রহণ:
আয়োজিত জব ফেয়ারে সিঙ্গার বাংলাদেশ, আকিজ গ্রুপ, ওয়ালটন, স্কয়ার গ্রুপ, এসিআই পিএলসি, প্রাণ-আরএফএল গ্রুপ, বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন, সার্বিক বিপিও লিমিটেড, বিএসএন (বাংলাদেশ) প্যাকেজিং কোম্পানি লিমিটেড ও নাবিল গ্রুপসহ দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
অংশগ্রহণকারী শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, বিটাকের এই প্রশিক্ষণ কর্মসূচি থেকে দক্ষ জনবল নিয়োগের অভিজ্ঞতা তাঁদের ইতিবাচক। অতীতেও তাঁরা নিয়মিত এ কর্মসূচির প্রশিক্ষণার্থীদের নিয়োগ দিয়েছেন এবং তাঁদের কর্মদক্ষতা ও পেশাদারিত্ব অত্যন্ত সন্তোষজনক। ফলে ভবিষ্যতেও এ কর্মসূচি থেকে দক্ষ জনবল নিয়োগের আগ্রহ অব্যাহত থাকবে বলে তাঁরা ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ
চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব
টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন
কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার