ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ন্যায্যভিত্তিক সমাজ গঠনে বিভাজনের বদলে ঐক্যের আহ্বান


জাহাঙ্গীর আলম photo জাহাঙ্গীর আলম
প্রকাশিত: ২৮-৭-২০২৬ বিকাল ৫:৪২

ফ্যাসিবাদ ও স্বৈরাচার প্রতিরোধ এবং ন্যায্যভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ।
​মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘আমরা বাংলাদেশি’ সংগঠনের উদ্যোগে "ফ্যাসিবাদ ও স্বৈরাচার প্রতিরোধ, ন্যায্যভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয় ঐক্য" শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​সংগঠনের আহ্বায়ক সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, এমপি। তিনি বলেন,
​"আমি একসময় ছাত্রদলের সভাপতি ছিলাম, মাঠের কর্মী ছিলাম। কর্মী থেকে দায়িত্বপ্রাপ্ত নেতা হয়েছি। তোমাদের বয়সে, ওই সময় এরশাদ বলো আর হাসিনা বলো—আমাকে আটকে রাখতে পারে নাই। এবারও তোমাদেরকে হাসিনা আটকে রাখতে পারবে না। শুধু জাস্ট মনোবল আর সাহস নিয়ে থাকবা।"
​তিনি তার কারাবাসের স্মৃতি উল্লেখ করে বলেন, ১ তারিখে তিনি জেলে যান এবং ৬ তারিখে মুক্তি পান, যেখানে জেলখানায় কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছিল।
​সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি তাঁর বক্তব্যে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট এবং বর্তমান রাজনৈতিক অবস্থান তুলে ধরে বলেন,
​"আন্দোলন-সংগ্রাম হয়েছে, গণঅভ্যুত্থানের একজন নায়ক নাহিদ ইসলাম নিজেই বলেছিলেন—বাংলাদেশের জনগণ জামায়াতের নেতৃত্বকে গ্রহণ করবে না। নাহিদ ইসলাম এই কথা বলার পরেও কীভাবে জামায়াতের আমীর ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বকে মেনে নিলেন? এটা গণঅভ্যুত্থানের সাথে অপরাধ, অন্যায় এবং আমাদের জন্য লজ্জার।"
​তিনি আরও প্রশ্ন তুলে ধরে বলেন, এক নম্বর সমন্বয়ক নাহিদ ইসলাম এবং চার নম্বর সমন্বয়ক আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা হলেও, হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণেই ছাত্র উপদেষ্টা হতে পারেননি।
​আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শাহাদাত হোসেন সেলিম, এমপি।
​সভায় বক্তারা একমত পোষণ করে বলেন, একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে রাজনৈতিক ও সামাজিক ঐক্য অপরিহার্য। স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তির যেকোনো চক্রান্ত রুখে দিতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। বিভেদ ভুলে দেশের সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করার জন্য তারা উদাত্ত আহ্বান জানান

Aminur / Aminur

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে

প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা

বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি

ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ

বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা