ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৭-২০২৬ বিকাল ৬:২২

রাজধানীর মিরপুর-২ নম্বরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে মর্মান্তিক দুর্ঘটনায় ২ জন নিহত এবং অন্তত ৬ জন আহত হয়েছেন।

‎মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে টিসিবির পণ্য সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের ওপর হঠাৎ করেই কলেজের পেছনের সীমানা প্রাচীরটি ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং অন্তত ছয়জন আহত হন। পরে স্থানীয়রা, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠান।

‎দুর্ঘটনার খবর পেয়ে সংরক্ষিত সংসদ সদস্য ও রাজনৈতিক নেত্রী ফেরদৌসী আহমেদ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। তিনি আহতদের খোঁজখবর নেন, চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

‎এ সময় তিনি বলেন, এমন মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কী কারণে প্রাচীরটি ধসে পড়েছে, তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন। 

‎স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রাচীরটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। যথাসময়ে সংস্কার বা নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হলে হয়তো এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

‎দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

এমএসএম / এমএসএম

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার

১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নিন্সে র‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৩-৯৪ সেশনের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই পদ হারালেন শারমিন আক্তার

উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১

ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের