ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা
খাদ্য অধিদপ্তরের অধীন ঢাকা রেশনিং বিভাগের ওপেন মার্কেট সেল (ওএমএস) কার্যক্রমে এসেছে নতুন গতি। নতুন ওএমএস ডিলার নিয়োগের পর রাজধানীতে দোকান ও ট্রাক মিলিয়ে ১৯১টি পয়েন্টে আরও সুশৃঙ্খল ও নিয়মিতভাবে খাদ্যপণ্য বিক্রি হচ্ছে। এতে স্বল্প আয়ের মানুষের জন্য ন্যায্যমূল্যে চাল ও আটা সংগ্রহ সহজ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান ব্যবস্থাপনায় ওএমএস কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বেড়েছে। নির্ধারিত নিয়মে খাদ্যপণ্য বিক্রি হওয়ায় একদিকে ডিলাররা নির্বিঘ্নে কার্যক্রম পরিচালনা করতে পারছেন, অন্যদিকে সাধারণ মানুষও আগের তুলনায় সহজে সরকারি সহায়তার এই সুবিধা পাচ্ছেন। রাজধানীর বিভিন্ন এলাকায় সুবিধাভোগীদের মধ্যেও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, দ্রব্যমূল্যের চাপের সময়ে ওএমএস কর্মসূচি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা কার্যক্রম। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ কর্মসূচি কার্যকর ভূমিকা রেখে চলেছে। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খান বলেন, দেশবাসীর সহযোগিতা ছাড়া শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব নয়। কোথাও কোনো অনিয়ম দেখলে আমাদের জানাবেন। আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে কঠোর হাতে তা দমন করব। তিনি আরও বলেন, গণমাধ্যমকর্মীদের প্রতিও আমার আহ্বান থাকবে, কোনো অনিয়মের তথ্য পেলে সংবাদ প্রকাশের আগে আমাদের অবহিত করুন। আমরা কী ব্যবস্থা নিয়েছি, সেটিও জনগণের সামনে তুলে ধরুন। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে। সংশ্লিষ্টদের মতে, প্রশাসনের কার্যকর তদারকি, ডিলারদের দায়িত্বশীলতা এবং জনগণের সহযোগিতা অব্যাহত থাকলে ওএমএস কার্যক্রম আরও জনবান্ধব হবে। একই সঙ্গে সরকারের খাদ্য নিরাপত্তা কর্মসূচির প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।
এমএসএম / এমএসএম
ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা
ইডি শাহজালালের তৎপরতায় তদারকিতে গতি, চাপে প্রোটোকল কোম্পানিগুলো
লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা
মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির
মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত
ন্যায্যভিত্তিক সমাজ গঠনে বিভাজনের বদলে ঐক্যের আহ্বান
নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার সাক্ষী হামিদুল মোড়ল
টেন্ডার শেষ হওয়ার আগেই বরাদ্দ, নাফরিজা শ্যামার ভূমিকা নিয়ে প্রশ্ন
১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি: ORAT কার্যক্রম শুরুর তাগিদ
বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে ঢাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন
খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেল গ্রেফতার পর এলাকায় স্বস্তি মিলেছে
রাজউকের জোন-৭/১ এলাকায় মোবাইল কোর্ট: ১২ ভবনে অভিযান, ১৮টি বিদ্যুৎ মিটার জব্দ