এডিপি বাস্তবায়নে শীর্ষে বিএডিসি, ঐতিহ্য ধরে রাখার নির্দেশ
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের আর্থিক ও ভৌত অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে আজ বুধবার (২৯ জুলাই) সংস্থাটির সম্মেলন কক্ষে এক এডিপি সভা অনুষ্ঠিত হয়েছে। বিএডিসি'র চেয়ারম্যান মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন প্রকল্পের পরিচালক, বিভাগীয় প্রধান ও উইং প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় বিগত ২০২৫-২৬ অর্থবছরে বাস্তবায়িত কার্যক্রমসমূহের আর্থিক ও ভৌত অগ্রগতি নিয়ে আলোচনায় তুলে ধরা হয় যে, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাসমূহের মধ্যে সংশ্লিষ্ট অর্থবছরে এডিপি বাস্তবায়নে বিএডিসি শীর্ষ স্থান অর্জন করেছে।
এ প্রসঙ্গে বিএডিসি'র চেয়ারম্যান বলেন, “কৃষি শব্দটির সঙ্গেই বিএডিসি ওতপ্রোতভাবে জড়িত। কৃষিক্ষেত্রে যে কোনো পর্যায়ে সভা অনুষ্ঠিত হলে সেখানেই স্বয়ংক্রিয়ভাবে বিএডিসি'র নামটি আলোচনায় উঠে আসে। এর অর্থ দাঁড়ায় কৃষি ও কৃষকের উন্নয়নে বিএডিসি'র প্রতি সরকারের গভীর বিশ্বাস ও আস্থা রয়েছে। বিএডিসি'র প্রতি সরকারের এই বিশ্বাস ও আস্থা এবং গৌরবময় ঐতিহ্য আমাদেরকে আরও সুচারুরূপে কার্যক্রম সম্পাদনের মাধ্যমে সমুন্নত রাখতে হবে।” স্মার্ট ও আধুনিক কৃষি ব্যবস্থাপনায় গতিশীলতা আনয়নে বিএডিসি'র কার্যক্রমের পরিধি আরও বিস্তৃতির ক্ষেত্রে সরকারের গভীর পরিকল্পনা রয়েছে বলেও তিনি সভায় তুলে ধরেন।
বিএডিসি'র চেয়ারম্যান আরও বলেন, কৃষিক্ষেত্রে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারমূলক কাজ যেমন—গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ উৎপাদন, আমদানি নির্ভরতা কমিয়ে দেশের অভ্যন্তরে কৃষকদের চাহিদা অনুযায়ী পাটবীজ উৎপাদন এবং বৃক্ষরোপণের মহাপরিকল্পনা প্রভৃতি বাস্তবায়নে সুনির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী সংশ্লিষ্ট সকলকে অধিক দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কর্মসম্পাদনে ভূমিকা রাখতে হবে।
এমএসএম / এমএসএম
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন