ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৭-২০২৬ দুপুর ১:৫৬

রাষ্ট্রায়ত্ত ও জাতীয় গুরুত্বপূর্ণ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-কে ঘিরে নতুন করে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ সামনে এসেছে। অসাধু একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানের ভেতরে কর্মপরিবেশ বিনষ্ট, স্বাভাবিক উৎপাদন ব্যাহত এবং বর্তমান সরকারকে বিব্রত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে একাধিক সূত্রের দাবি। দেশের সরকারি হাসপাতালগুলোতে ওষুধ সরবরাহে এই প্রতিষ্ঠানের কেন্দ্রীয় ভূমিকা থাকায় এ ধরনের চক্রান্ত জাতীয় স্বাস্থ্য খাতকে সরাসরি ঝুঁকির মুখে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শ্রম অধিদপ্তরের অনুমোদন ছাড়াই নিজেকে শ্রমিক দলের নেতা পরিচয় দিয়ে আবু নসের নামে এক ব্যক্তি ইডিসিএলে অবৈধভাবে একটি কমিটি গঠন করেছেন। ওই অবৈধ পদের প্রভাব খাটিয়ে তিনি কর্মকর্তা-কর্মচারীদের ওপর চাপ সৃষ্টি এবং নিজস্ব বলয় তৈরি করছেন। তাঁর বিরুদ্ধে অতীতে বগুড়ায় বিপুল পরিমাণ প্রাচীন ধাতব মুদ্রাসহ আন্তর্জাতিক প্রতারক চক্রের সাথে জড়িত থাকার অভিযোগও রয়েছে। অনুসন্ধানে আরও জানা গেছে, ওই বলয়ের সাথে বগুড়ার সাবেক শ্রমিক লীগ নেতা ও প্রচার সম্পাদক সেলিমুজ্জামানসহ কাওসার ও হারুনের মতো বিতর্কিত ও বহিষ্কৃত ব্যক্তিরা যুক্ত থেকে প্রতিষ্ঠানবিরোধী পরিকল্পনা বাস্তবায়ন করছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি কথিত অডিও রেকর্ডে লিফলেট বিতরণ ও গোপনে গোপন বৈঠকের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির নীল নকশার তথ্য উঠে এসেছে। মগবাজার ও মধুবাগ এলাকার নির্দিষ্ট স্থানে নিয়মিতভাবে এ ধরনের অডিট ও বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া চক্রটির সাথে জড়িত সাবেক এক শ্রমিক নেতার বিরুদ্ধে অবৈধ নিয়োগ, বদলি-বাণিজ্য এবং ঢাকা ও বগুড়ায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের পুরোনো অভিযোগও পুনরায় সামনে এসেছে।

সার্বিক বিষয়ে ইডিসিএলের উৎপাদন ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ডিবি, গোয়েন্দা সংস্থা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিরপেক্ষ ও ফরেনসিক তদন্ত দাবি করেছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে জানতে অভিযুক্ত আবু নসের ও সেলিমুজ্জামানকে একাধিকবার ফোন এবং খুদে বার্তা পাঠানো হলেও তাঁদের কোনো সাড়া পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল