ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

লিথি গ্রুপের ৫টি কারখানা বন্ধ: মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পাওনার দাবিতে সংবাদ সম্মেলন


জাহাঙ্গীর আলম photo জাহাঙ্গীর আলম
প্রকাশিত: ৩০-৭-২০২৬ দুপুর ৩:৫৮

লিথি গ্রুপের বন্ধ হয়ে যাওয়া পাঁচটি কারখানার শ্রমিকদের আইনি পাওনা নির্ধারণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শ্রমিকেরা। একই সাথে তারা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কর্তৃপক্ষের চরম অবহেলার চিত্র তুলে ধরেন। ​বৃহস্পতিবার (৩০ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে  আয়োজিত এই সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা জানান, গত ৬ জুলাই ২০২৬ তারিখে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় শ্রমিকদের চূড়ান্ত পাওনা নির্ধারণের লক্ষ্যে ২৩ জুলাই একটি পুনর্নির্ধারিত সভার দিন ধার্য করা হয়েছিল। কিন্তু নির্ধারিত দিনে সেই সভা অনুষ্ঠিত না হওয়ায় হাজার হাজার শ্রমিক ও তাদের পরিবার আজ চরম সামাজিক ও অর্থনৈতিক অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।
​সংবাদ সম্মেলনে শ্রমিকদের পক্ষ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়:
​১. স্থগিত সভা অবিলম্বে আহ্বান: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের গত ২৩ জুলাইয়ের স্থগিতকৃত সভা জরুরি ভিত্তিতে পুনরায় আয়োজন করতে হবে এবং সভা না হওয়ার কারণ স্পষ্ট করতে হবে।
২. আইনানুযায়ী পাওনা পরিশোধ: ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ অনুযায়ী শ্রমিকদের সমুদয় ন্যায্য পাওনা ও সার্ভিস বেনিফিট অনতিবিলম্বে পরিশোধ করতে হবে।
৩. জোরপূর্বক সমঝোতা বন্ধ: শ্রমিকদের অসম্মতিতে কোনো ধরনের চাপ প্রয়োগ বা প্রভাব বিস্তার করে অন্যায্য সমঝোতা চুক্তি চাপিয়ে দেওয়া বন্ধ করতে হবে।
৪. পক্ষপাতিত্বের তদন্ত: ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কার্যালয়ে তথাকথিত সমঝোতা প্রক্রিয়ার নামে ঘটে যাওয়া ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ​সংবাদ সম্মেলনে শ্রমিক প্রতিনিধিরা স্বচ্ছ ও ন্যায়সংগত পদক্ষেপের মাধ্যমে তাদের জীবন-জীবিকা সুরক্ষায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
​উক্ত সংবাদ সম্মেলনে শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শফিউল ইসলাম, আজিজুল ইসলাম, আশরাফুল জামান, পারভেজ, ফজলুর রহমান, দেলোয়ার হোসেন, আব্দুল কাইয়ুম, ফরহাদ হোসেন, আব্দুল আজিজসহ অন্যান্য ভুক্তভোগী শ্রমিকবৃন্দ।

Aminur / Aminur

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে

প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা

বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি

ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ

বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা