ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

রূপায়ণ সিটি উত্তরায় চলছে তিন দিনব্যাপী স্পট বুকিং কার্নিভাল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৭-২০২৬ রাত ৮:২৬

দেশের অন্যতম আধুনিক ও পরিকল্পিত আবাসন প্রকল্প রূপায়ণ সিটি উত্তারায় চলছে তিন দিনব্যাপী রূপায়ণ সিটি স্পট বুকিং কার্নিভাল। ২৯ জুলাই থেকে শুরু হওয়া এ কার্নিভাল চলবে ৩১ জুলাই পর্যন্ত । আবাসন ও বাণিজ্যিক সম্পত্তিতে বিনিয়োগে আগ্রহী গ্রাহকদের জন্য স্পেশাল প্রাইজ, ফ্লাগজিবল পেমেন্ট এবং স্পট বুকিং এর সুযোগ নিয়ে এই বিশেষ আয়োজনের সূচনা হয়েছে।

‎কার্নিভালে রূপায়ণ সিটির প্রিমিয়াম আবাসিক প্রকল্প রূপায়ণ স্কাই ভিলা, রূপায়ণ গ্রান্ড ও রূপায়ন ম্যাজেস্টিক এর পাশাপাশি বাণিজ্যিক প্রকল্প রূপায়ণ সিটি মল এবং দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক প্রকল্প রূপায়ণ ম্যাক্সাস মল এর নির্বাচিত ইউনিট বুকিংয়ের বিশেষ সুযোগ রাখা হয়েছে।

‎মেলার প্রথম দিনেই ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিভিন্ন শ্রেণি-পেশার বিনিয়োগে আগ্রহী ব্যক্তি ও পরিবার প্রকল্প পরিদর্শন, তথ্য সংগ্রহ এবং বিশেষ অফারের সুবিধা নিতে কার্নিভালে অংশগ্রহণ করেন। দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

‎রূপায়ণ সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান বাজার পরিস্থিতিতে ক্রেতাদের জন্য একটি নির্ভরযোগ্য, পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ নিশ্চিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে দর্শনার্থীরা প্রকল্পের বিস্তারিত তথ্য জানার পাশাপাশি বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি পরামর্শ, প্রকল্প পরিদর্শন এবং তাৎক্ষণিক বুকিং সম্পন্ন করার সুযোগ পাচ্ছেন।

‎কার্নিভাল চলাকালে অংশগ্রহণকারীদের জন্য থাকছে প্রকল্পভিত্তিক উপস্থাপনা, সীমিত সময়ের এক্সক্লুসিভ অফার এবং বিশেষ ক্রেতা সুবিধা, যা বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণকে আরও সহজ এবং আকর্ষণীয় করে তুলবে।

‎প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত রূপায়ণ সিটিতে অনুষ্ঠিত এই তিন দিনব্যাপী রূপায়ণ সিটি স্পট বুকিং কার্নিভালে বিনিয়োগে আগ্রহী সকলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে রূপায়ণ সিটি কর্তৃপক্ষ।

এমএসএম / এমএসএম

রূপায়ণ সিটি উত্তরায় চলছে তিন দিনব্যাপী স্পট বুকিং কার্নিভাল

রামেক হাসপাতালে আনসারের অভিযানে ৪ চোর আটক,৬ টি মোবাইল ফোন উদ্ধার

এডিপি বাস্তবায়নে শীর্ষে বিএডিসি, ঐতিহ্য ধরে রাখার নির্দেশ

লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন

বিটাকে সনদ বিতরণী ও জব ফেয়ার: প্রশিক্ষণ শেষে চাকরি পেলেন অর্ধশতাধিক তরুণ-তরুণী

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন

নিন্সে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড

চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন

স্মাইল এশিয়ার আন্তর্জাতিক মেডিকেল মিশনের সমাপনী উপলক্ষে ঢাকা ব্যাংকের সেলিব্রেশন নাইট ও গালা ডিনার