শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত
৩০ জুলাই ২০২৬ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর “অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬” কক্সবাজারের স্থানীয় এক হোটেলে হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালকবৃন্দ ইঞ্জিনিয়ার মো: তৌহীদুর রহমান, আবদুল হাকিম ও স্বতন্ত্র পরিচালক মো: রিয়াজুল করিম উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল্লাহ আল-মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক রাশেদ সরওয়ার ও এম. এম. সাইফুল ইসলাম উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তাছাড়া ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: জাফর ছাদেক, এফসিএ ২০২৬ সালের প্রথম ছয় মাসে বিভিন্ন সূচকে ব্যাংকের সাফল্য ও অগ্রগতির উপর সার্বিক তথ্যচিত্র উপস্থাপন করেন। হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে ফিজিক্যালি ও অনলাইনসহ মোট এক হাজারের অধিক কর্মকর্তা ও নির্বাহীবৃন্দ অংশগ্রহণ করেন। সম্মেলনে ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো: আবুল বাশার অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন।
সভায় আলোচকবৃন্দ চলতি বছরের প্রথমার্ধে ০৬ মাসের ব্যবসায়িক লক্ষ্য মাত্রার মূল্যায়ন ও ব্যাংকের সার্বিক অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা করেন এবং বছরের অবশিষ্ট সময়ের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এমএসএম / এমএসএম
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন