কলাবাগানে হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজধানীর কলাবাগানের ক্রিসেন্ট রোডের একটি হোস্টেল থেকে পিংকি বিশ্বাস (১৯) নামে এক নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে কলাবাগানের ক্রিসেন্ট রোডের ৭২ নম্বরের একটি ৫ তলা ভবনের নিচতলার হোস্টেল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
পিংকির বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার জামবাড়ি গ্রামে। সে ওই এলাকার প্রফুল্ল বিশ্বাসের মেয়ে ছিল।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) লিজা আক্তার বলেন, সকালে খবর পেয়ে ৭২ নম্বর ক্রিসেন্ট রোডের ওই হোস্টেলের দরজা ভেঙে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।
তিনি আরও জানান, পিংকি আনোয়ার খান মডার্ন নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ক্রিসেন্ট রোডের ওই হোস্টেলে তিনজন থাকতেন। বাকি দুজন ছুটিতে গ্রামের বাড়িতে রয়েছেন। সকালে হোস্টেলের মালিক নয়ন মিয়া কলাবাগান থানায় খবর দেন। এরপর দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা