ঢাকাস্থ শ্রীপুর (মাগুরা) বিএনপি পরিবারের সাধারণ সভা অনুষ্ঠিত
ঢাকাস্থ শ্রীপুর (মাগুরা) বিএনপি পরিবারের উদ্যোগে শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৫টা ৩০ মিনিটে রাজধানীর কল্যাণপুরে অবস্থিত কাচ্চি মাশা আল্লাহ (Kacchi Masha Allah) রেস্টুরেন্টে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী আব্দুর রাশেদ মল্লিক। অনুষ্ঠান
পরিচালনা ও সঞ্চালনা করেন মোঃ রফিকুল ইসলাম এবং সার্বিক তত্ত্বাবধান করেন অ্যাডভোকেট রইচ উদ্দিন আহাম্মদ, সাধারন সম্পাদক ।সভায় সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচ্যসূচির মধ্যে ছিল— সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, পূর্ণাঙ্গ কমিটি গঠন সংক্রান্ত আলোচনা এবং শ্রীপুরে একটি বিশেষ সভা আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ।
মাননীয় আহ্বায়কের পরামর্শক্রমে সভায় উপস্থিত ছিলেন মোঃ আনছার আলী খান, মোঃ শাহিন, সৈয়দ জাহিদ সাজ্জাদ, অ্যাডভোকেট মোঃ মনিরুল ইসলাম (মানিক), কর্নেল (অব.) আবু বাছির (উপদেষ্টা), মোঃ রফিকুল ইসলাম, অ্যাডভোকেট তরিকুল ইসলাম (চিফ প্রসিকিউটর, দুর্নীতি দমন কমিশন ও প্রধান উপদেষ্টা), সাজেদুল করিম (শিমুল), শেখ ফজলুল হক, খন্দকার আনিছুর রহমান দিলুসহ ঢাকাস্থ শ্রীপুর (মাগুরা) বিএনপি পরিবারের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
সভায় উপস্থিত সদস্যরা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে ঐক্য, শিক্ষা ও উন্নয়নের আদর্শকে সামনে রেখে
সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা