ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকায় র‍্যালি ও আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-৭-২০২৬ রাত ৯:৪৩

প্রতারণার ফাঁদে বন্দী’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার ৩০ জুলাই রাজধানীর মোহাম্মদপুর সহ বিভিন্ন স্থানে দিবসটি পালন করা হয়

‎অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম পরিচালিত ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার (৩০ জুলাই) সেন্টার ফর সেফ মাইগ্রেশন, ঢাকা অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ঢাকার উপ-সহকারী পরিচালক মো. ওয়াজেদ আলী। তিনি বলেন, এ বছরের প্রতিপাদ্য ‘প্রতারণার ফাঁদে বন্দী’ বর্তমান বাস্তবতায় অত্যন্ত সময়োপযোগী। উন্নত জীবনের আশায় অনেক মানুষ ভুয়া চাকরির প্রলোভন, অবৈধ দালালচক্র এবং মিথ্যা আশ্বাসের ফাঁদে পড়ে মানব পাচারের শিকার হচ্ছেন। এ থেকে উত্তরণের পদ হচ্ছে সচেতনতা। তাই সমাজকে সচেতন করা সকলের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, মানব পাচার একটি গুরুতর অপরাধ এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। তাই বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে অবশ্যই সরকারি নিয়ম মেনে, বৈধ প্রক্রিয়ায় এবং অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যেতে হবে। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে জনসচেতনতার কোনো বিকল্প নেই।

‎তিনি সবাইকে মানব পাচার প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অবৈধ দালালচক্র সম্পর্কে কোনো তথ্য পেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। সরকার, প্রশাসন, গণমাধ্যম এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগেই মানব পাচারমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমাটিয়া বায়তুল হারাম মসজিদের ইমাম ও খতিব কাজী আবু হুরাইরা, ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের থানা যুব উন্নয়ন কর্মকর্তা নাজিয়া শামস এবং তালিম কুম বাংলাদেশের সিস্টার সুপর্না রোজারিও।

‎এছাড়া মানব পাচারের শিকার ব্যক্তি, বিদেশগামী হতে আগ্রহী তরুণ-তরুণী, কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ঢাকা সেন্টারের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন। দিবসের কর্মসূচি বাস্তবায়নে ঢাকা সেন্টারের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল