ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

পুলিশ সদরদপ্তরে অভিযোগ

অস্ট্রেলিয়া প্রবাসী দুইভাইকে হয়রানী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৮-২০২৬ দুপুর ৩:৫৩

বাবার মৃত্যুর খবরে অস্ট্রেলিয়া থেকে বিকালে দেশে ফিরলেও সকালে চুরির ঘটনায় দুই প্রবাসিকে পুলিশ আপন দুই প্রবাসী ভাইকে গ্রেফতার করে নির্যাতন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ন্যায় বিচার পেতে ভুক্তভোগির পরিবার পুলিশ সদরদপ্তরে যশোর কোতোয়ালী থানার একজন দারোগার বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। 
অভিযোগে বলা হয়েছে, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে সহযোগিতা, ক্ষমতার অপব্যবহার করে তাদেরকে গ্রেফতার করে জেল খাটিয়েছে। প্রবাসি দুই ভাই তাদের বাসার মৃত্যুর খবর পেয়ে তার দাফন সম্পূর্নের পর পিতার সহায় সম্পত্তি বুঝে আবারো বিদেশে চলে যাওয়া।কিন্তু তাদের সেই সফরই দুঃস্বপ্নে পরিণত হয়। জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে যশোর কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম পরিকল্পিতভাবে তাদের চুরির মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠান। আর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষকে জমি দখলে সহযোগিতা করতেই মিথ্যা চুরির মামলায় গ্রেফতার করা হয়েছে। 
তাদেরকে গ্রেফতারের পর ভয়ভীতি প্রদর্শন এবং পরিবারের নারী সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে গত ১৭ জুন পুলিশ সদর দপ্তরের আইজিপির কমপ্লেইন্ট সেলে লিখিত আবেদন করেছেন দুই প্রবাসীর মা শাহিদা সালাম। উক্ত অভিযোগটি তিনি নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগে ভুক্তভোগি শাহিদা সালাম উল্লেখ করেছেন, তিনি যশোর সদর উপজেলার আরবপুর বিমানবন্দর সড়কের সরদার এস্টেট এলাকার বাসিন্দা এবং প্রয়াত ব্যবসায়ী আব্দুস সালাম সরদার ওরফে হবি সরদারের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তার রেখে যাওয়া স্থাবর-অস্থাবর সম্পত্তি ও ব্যবসা নিয়ে বিরোধ সৃষ্টি হলে তিনি কয়েকটি দেওয়ানি মামলা দায়ের করেন। ওই মামলায় বিবাদী মো. আসাদুজ্জামান গংয়ের বিরুদ্ধে বিরোধপূর্ণ জমির নিরাপত্তা নিশ্চিত করতে আদালত নিষেধাজ্ঞা জারি করেন। 
ফলে আসাদুজ্জামান ও তার সহযোগী বাবলু তালুকদার জমিটি দখল করতে পারেননি। কিন্তু আদালতের সেই আদেশ উপেক্ষা করে পুলিশ প্রতিপক্ষের পক্ষ নিয়ে ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক জমি দখলে দেওয়ার চেষ্টা করেন। ভুক্তভোগি শাহিদা সালামের দুই ছেলে কামাল হোসেন ও সায়াদ হোসেন দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। গত ২৭ ডিসেম্বর তাদের বাবা আব্দুস সালাম সরদারের মৃত্যু হলে তারা দেশে ফিরে দাফন সম্পন্ন করেন এবং পারিবারিক ব্যবসা ও সম্পত্তির দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকেই বিরোধপূর্ণ সম্পত্তি দখলকে কেন্দ্র করে তাদের ওপর চাপ সৃষ্টি শুরু হয়।
পরে জমি দখলের চেষ্টা ব্যর্থ হলে এসআই সাইফুল ইসলাম তাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেপ্তারের হুমকি দেন এবং বিভিন্নভাবে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করতে থাকেন। এরপর গত ২৫ মে বাবলু তালুকদারকে দিয়ে অভিযোগকারী পরিবারের বিরুদ্ধে ভাঙচুর, লুটপাট ও চুরির মামলা দায়ের করানো হয়। পরদিন ২৬ মে সকাল আনুমানিক ১০টার দিকে এসআই সাইফুল ইসলাম কামাল হোসেন, সায়াদ হোসেন এবং সায়াদ হোসেনের শ্বশুর জিয়াউল হককে জোরপূর্বক আটক করে থানায় নিয়ে যান। পরে তাদের আদালতে পাঠানো হয়।
তিনি আরো বলেন, তার দুই ছেলেকে সময় এসআই সাইফুল ইসলাম তাকে ও তার পুত্রবধূকে অশ্লীল ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং নানা ধরনের হুমকি দেন। আর কোনো ধরনের তদন্ত ছাড়াই এবং কোনো গ্রেফতারি পরোয়ানা ছাড়াই তার পরিবারের সদস্যদের আটক করা হয়। পরে তার দুই ছেলে ও বিয়াইকে টানা এক সপ্তাহ কারাগারে থাকতে হয়। এতে তারা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়ার ও মানসিক এবং আর্থিক ক্ষতির মুখে পড়েন। পরে লোকলজ্জা, অপমান এবং নিরাপত্তাহীনতার কারণে দুই প্রবাসীকে বাবার ব্যবসা ও সম্পত্তির দায়িত্ব অসমাপ্ত রেখেই পুনরায় অস্ট্রেলিয়ায় ফিরে যায়।
পুলিশের এসআই সাইফুলের একপাক্ষিক আচরণ, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার এবং আইনের অপপ্রয়োগের কারণে তাদের পরিবার মারাত্মক হয়রানি ও মানহানির শিকার হতে হয়েছে। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। এ অবস্থায় আইজিপির কাছে অভিযোগটির নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এব্যাপারে যশোর কোতোয়ালী থানার এসআই সাইফুল সকালের সময়কে অভিযোগ অস্বীকার করে বলেন, থানায় মামলা হয়েছে। আমার দায়িত্ব আসামি গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা। আর আমি তাই করেছি। এতে আমার দোষ কোথায় ?

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল