ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

পশ্চিম জোনের আনসার সদস্যদের তৎপরতায় মোটরসাইকেল চোর আটক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৮-২০২৬ দুপুর ৩:৫৭

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের মোটরসাইকেল পার্কিং এলাকা থেকে এক চোরকে আটক করে পুলিশে দিয়েছে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের নিরাপত্তা সদস্যরা।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১২ জুলাই বিকেলে হাসপাতালের পার্কিং এলাকায় একটি মোটরসাইকেল চুরির সময় হট্টগোল ও জনসাধারণের চিৎকার শুনে তাৎক্ষণিক এগিয়ে যান সেখানে দায়িত্বরত আনসার সদস্য মো. আজাহরুল ইসলাম, মো. আজাহার আলী এবং পিসি মো. ইসমাইল উদ্দিন। সেখানে বিক্ষুব্ধ জনতা বাইক চুরির অপচেষ্টাকালে এক যুবককে ধরে মারধর করছিল। আনসার সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই যুবককে নিজেদের হেফাজতে নেন।

পরবর্তীতে ভুক্তভোগী মিরপুর-১ এর বাসিন্দা মো. মোশাররফ হোসেনের উপস্থিতিতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃত খুলনা সদর থানার সোনাডাঙা গ্রামের মুসফইকুর রহমানের ছেলে মো. সাব্বির আহম্মেদ দীপ (২২) বাইক চুরির চেষ্টার কথা স্বীকার করেন। এ সময় ঘটনাস্থল থেকে ঢাকা মেট্রো-ল ৬৩-৮০৭২ নম্বরের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

আটককৃত অভিযুক্ত যুবক ও উদ্ধারকৃত মোটরসাইকেল পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানার এসআই মো. শহিদুল্লাহর কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল