ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দ্রুত মৌখিক পরীক্ষার দাবিতে প্রেস ক্লাবে ১৮তম এনটিআরসিএ উত্তীর্ণদের মানববন্ধন


জাহাঙ্গীর আলম photo জাহাঙ্গীর আলম
প্রকাশিত: ১-৮-২০২৬ দুপুর ৩:৫৮

১৮তম এনটিআরসিএ-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত মৌখিক পরীক্ষা সম্পন্ন এবং সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ জটিলতা নিরসনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে দেশের বিভিন্ন জেলা থেকে আসা এনটিআরসিএ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, ২০২৪ সালের ১৮ এপ্রিল লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ২৭ এপ্রিল ফলাফল প্রকাশ করা হয়, যাতে প্রায় ৩১ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হন। অত্যন্ত স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় এই ফল প্রকাশ করা হলেও দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরও মৌখিক পরীক্ষার কোনো সময়সূচি ঘোষণা করা হয়নি। এতে করে উত্তীর্ণ মেধাবী প্রার্থীরা চরম মানসিক উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। ইতিমধ্যে দ্রুত ভাইভা নেওয়ার তাগিদে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টা, শিক্ষা মন্ত্রী ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে বলেও তাঁরা জানান।

সমাবেশে আন্দোলনকারীরা উল্লেখ করেন, দেশের প্রায় ১৮,৮৫১টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে। দ্রুত এই শূন্য পদগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ দিয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা।

অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন মো. রেজাউল করিম। এতে ড. মো. এসমাদুল ইসলাম, মো. তরিকুল ইসলাম, মল্লিক আসাদুর রহমান, ড. মো. শরিফুল ইসলাম, ড. মো. আলমগীর হোসেন, মো. রুহুল আমিন, ফৌজিয়া খানম অরুসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

এমএসএম / এমএসএম

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে

প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা

বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি

ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ

বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা