কারিগরি শিক্ষায় অবহেলা দূর ও ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন
কারিগরি শিক্ষায় অবহেলা, বৈষম্য ও সুশাসনের অভাব দূর করে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ১০ দফা দাবি জানিয়েছে ‘বাংলাদেশ কারিগরি শিক্ষক কর্মচারী পরিষদ’। আজ শনিবার (১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে শিক্ষাবিদ ও শিক্ষক নেতারা বলেন, দেশের ১২ হাজারের বেশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানে লাখ লাখ শিক্ষার্থী পড়ালেখা করলেও শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে চরম অবহেলা ও বৈষম্যের শিকার। বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সময়মতো বেতন-ভাতা পান না। পাশাপাশি পদোন্নতি, স্কেল নির্ধারণ ও উচ্চতর স্কেলের ফাইল আটকে রেখে তাঁদের বছরের পর বছর চরম আমলাতান্ত্রিক জটিলতা ও হয়রানির মুখোমুখি হতে হচ্ছে।
শিক্ষকদের উত্থাপিত ১০ দফা দাবির মধ্যে রয়েছে—সমগ্র শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও শিক্ষকদের আন্তঃবদলি নীতিমালা প্রণয়ন, সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে অন্তত ২টি করে কারিগরি ট্রেড কোর্স চালু করা, ট্রেড ইনস্ট্রাক্টর পদ পুনঃবহাল, প্রতি মাসের ১ তারিখের মধ্যে বেতন-ভাতা প্রদান ও শিক্ষাবোর্ডের দুর্নীতি বন্ধ করা, স্কেল সংক্রান্ত আবেদন অনলাইনভিত্তিক করা, শিক্ষক-কর্মচারী সুরক্ষা আইন প্রণয়ন, আধুনিক ল্যাব স্থাপন, মানসম্মত দেশি-বিদেশি প্রশিক্ষণ, সহকারী প্রধান শিক্ষক (কারিগরি) পদ সৃষ্টি এবং পৃথক ‘কারিগরি শিক্ষা মন্ত্রণালয়’ গঠনসহ স্বীকৃতিপ্রাপ্ত সব প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্ত করা।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ১০ দফা দাবি কোনো বিলাসী দাবি নয়, বরং তা দেশের কারিগরি শিক্ষার অস্তিত্ব রক্ষার দাবি। এই যৌক্তিক দাবিগুলো অবিলম্বে মেনে না নেওয়া হলে দেশের কারিগরি শিক্ষক সমাজ রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ কারিগরি শিক্ষক কর্মচারী পরিষদের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মতিউর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক রাশেদ মোশাররফ এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীসহ পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে
প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের
বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা
বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক
ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা
কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি
ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ