ঢাকা সোমবার, ২৩ মার্চ, ২০২৬

কমলগঞ্জে ৭টি পূজামণ্ডপে দুর্বৃত্তদের হামলা


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ১৪-১০-২০২১ দুপুর ১২:২০
কুমিল্লায় পুজামন্ডপে কোরআন শরীফ অবমাননা’র ঘটনায় বিক্ষোভে উত্তাল কমলগঞ্জে ২টি পূজামন্ডপে মূর্তি ও ৫টি পূজামন্ডপের গেইট ভাঙচুরের খবর পাওয়া গেছে। বুধবার রাত ৮টা থেকে ১০ টার মধ্যে দুর্বৃত্তরা ওই মন্ডপগুলোতে হামলা চালিয়ে মূর্তি ও গেইট ভাঙচুরের ঘটনা ঘটায়। এ ঘটনায় পূজামণ্ডপ গুলোতে আতংক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ এর পাশাপাশি আনসার টহল বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে কমলগঞ্জের পুজামন্ডপের নিরাপত্তায় বিজিবি মোতায়েন করার কথা রয়েছে।
পূজামন্ডপ গুলোতে ভাংচুরের খবর পেয়ে রাতেই স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি,কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান ,উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক,ওসি কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সোহেল রানা, পৌর মেয়র জুয়েল আহমদ সহ স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ নেতৃবৃন্দরা ঘটনাস্থল পরিদর্শন করেন।  
কুমিল্লায় পুজামন্ডপে কোরআন শরীফ ‘অবমাননা’র অভিযোগ তুলে বুধবার সন্ধার পর থেকে কমলগঞ্জ উপজেলা সদরের ভানুগাছ বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের হয়। রাত ৮ টায় উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের মঈডাইল পুজামন্ডপের মূর্তি ও সাড়ে ৮টায় কামারছড়া চা বাগান পুজামন্ডপের মূর্তি ভাঙচুর করে দুর্বৃত্তরা। একই সময়ে পতনউষার ইউনিয়নের বৃন্দাবনপুর জগন্নাথ জিউর আখড়া পুজা মন্ডপের গেট, বৈরাগির চক সার্বজনীন পুজামন্ডপের গেট, মুন্সীবাজার ইউনিয়নের বাসুদেবপুর পুজামন্ডপের গেইট রামপুর সার্বজনীন পুজা মান্ডপের গেট, লাইট ও নারায়নক্ষেত শব্দকর একাডেমী পুজামন্ডপের গেইট ভাঙচুর করে দুর্বৃত্তরা।
কমলগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস বলেন, মইডাইল পুজা মন্ডপের মূর্তি ভাঙচুর করা হয়েছে। এছাড়া বাসুদেবপুর পুজামন্ডপ, বৃন্দাবনপুর জগন্নাথ জিউর আখড়া পুজা মন্ডপ ও বৈরাগির চক সার্বজনীন পুজামন্ডপের গেট ভাঙচুর করা হয়েছে। বুধবার রাত ৮টা থেকে ১০ টার মধ্যে ভাংচুরের এসব ঘটনা ঘটে বলে তিনি জানান।
মুন্সীবাজার ইউপি সদস্য সুনীল মালাকার রামপুর সার্বজনীন পুজা মান্ডপ ও নারায়নক্ষেত শব্দকর একাডেমী পুজামন্ডপের গেট ভাঙচুরের সত্যতা নিশ্চিত করেন। কামারছড়া চা বাগান পুজামন্ডপের মূর্তি ভাঙচুরের সত্যতা নিশ্চিত করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী।
ঘটনার পর কমলগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রতিটি পূজামন্ডপে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি পুলিশ ও আনসার টহল বাড়ানো হয়। এদিকে বিভিন্ন পূজা মন্ডপে দুর্বৃত্তদের হামলার ঘটনার পরেই উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি,আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী,সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দরা পূজামন্ডপের নিরাপত্তায় অবস্থান নেন।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন,বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পূজামন্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক সাংবাদিকদের বলেন, রাতেই ঘটনা স্থান গুলো রাতেই পরিদর্শন করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুজামন্ডপের নিরাপত্তা রক্ষায় আজ বৃহস্পতিবার সকাল থেকে বিজিবি মোতায়েন করা হবে।

এমএসএম / এমএসএম

ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত

চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত

নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ

ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল

বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও

বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরী রাইসা হত্যা: বাবুগঞ্জে মামলা, প্রধান আসামি পলাতক

যানবাহনের চাপ বাড়ছে উত্তর অঞ্চলের মহাসড়কে

ঈদযাত্রায় বাড়তি ভাড়া বন্ধ করতে হবে" মাওলানা রফিকুল ইসলাম খাঁন