জানালার গরাদে
জানালার গরাদেইসমেত জাকিয় রহমান, আয়ারল্যান্ডকতদিন দূর হতে দেখেছিলাম তোমাকে,সেই সবুজে ছাওয়া পথে।পরন্ত রোদে উজ্জ্বল এক বিকেলে-আকাশের হালকা মেঘে ছিল,গোধূলির ছবি আঁকা।তোমরা বন্ধু ক’জনা চটুল,ছিলে গাল গল্পে মশগুল।ছিল প্রাণ খোলা হাসি উচ্ছল।কত কথা ঝরছিল অনর্গল!থেকে থেকে অঙ্গের ভঙ্গীতে,যেন উদ্বেল যৌবনের স্ফুলিঙ্গ।আমি আবাক হয়ে-দূরের এক জানালার গরাদে মাথা রেখে,অধীর হয়ে দেখছিলাম তোমাকে।তুমি চলেছ আনন্দে মেতে!আমার দৃষ্টির পরিসীমা ছেড়ে-যাবে জানি সেই রাস্তার শেষে,হারিয়ে যাবে সবুজ-সারি গাছের আড়ালে।মনে জেগেছিল বাসনা, চিৎকার করে বলি,বড় সাধ মোর আমিও যাব!যাব তোমার সাথে হাত ধরে,চলে যাবো দূরে বহুদূরে।কিন্তু সে কথাতো হল না বলা!সে ডাক হলো না কখনো সোচ্চার বাস্তবে।তাই তোমার আমার পথ এ জগতে,এঁকে দিল বিধি বিপরীতে।তবু আমি এখনো ঐ জানালার গরাদে,কাদাপি মাথা রেখে ভাবি সেদিনের কথা-আমার খোশখেয়ালের নিবাসে।
এমএসএম / এমএসএম
“নসিবের খেলা”
জেগে থেকে যে ঘুমায় মৃতের সমান
স্কেটিং জুতা
বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গীতিকবি এ ইউ এম ফখরুদ্দীনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
শিশুতোষগল্প “বর্ণাচ্ছন্ন নীরবতা”।
“সিগারেট” তাহেরা আফরোজ
রুনু রুপুর গ্রামের বাড়ি
“বিষের ছায়া মায়ার অরণ্য”
“বৈচিত্র্যময় মাদারীপুর”
পুঁথির পুনর্জাগরণের
“বিরতি” স্মরণিকা চৌধুরী
“অনিন্দ্যর জন্য আকুলতা” জা কি র আ জা দ
“মাটির সুবাস ও আধুনিক নবান্ন” আব্দুল কাদের
Link Copied