বিআইডব্লিউটিসি’র নতুন চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী
এ টি এম আব্দুল বারী ড্যানী আজ অপরাহ্নে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এর চেয়ারম্যান হিসেবে যাগদান করেছেন। সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ে যোগদান করে তিনি বিআইডব্লিউটিসি’র প্রধান কার্যালয় বাংলামটর,২৪ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফেয়ারলি হাউজে পৌঁছালে নবাগত চেয়ারম্যানকে পূর্বতন অতিরিক্ত দায়িত্বে থাকা চেয়ারম্যান নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আবুল ইসলাম দায়িত্ব হস্তান্তর করেন এবং বিআইডব্লিউটিসির পরিচালকবৃন্দসহ কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
জনাব এ টি এম আব্দুল বারী ড্যানী ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক এডমিনিস্ট্রেশনে অনার্স ও ১৯৯৪ সালে একই বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। একইসাথে তিনি সাবেক সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল মাস্টার দা সূর্য সেন হল ঢাকা বিশ্ববিদ্যালয়, সাবেক যুগ্ম আহবায়ক জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা,সাবেক সহসভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, সাবেক সহ সভাপতি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্নাহী কমিটি, ২০২৪ থেকে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক।
জনাব এ টি এম আব্দুল বারী ড্যানী নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলার হারুলিয়া গ্রামে ১৯৭১ সালে ১ মার্চ জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোহাম্মদ ইব্রাহিম তালুকদার, মাতা জহুরা বেগম। স্ত্রী ফারজানা বাশার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক। তিনি দুই সন্তানের জনক।
Aminur / Aminur
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন