হেফাজতের উসকানি ও মিথ্যাচারের প্রতিবাদে হেযবুত তওহীদের মানববন্ধন ও মিছিল
জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে হেযবুত তওহীদ। ‘হেফাজতের ব্যানারে উগ্রগোষ্ঠীর উসকানি, হুমকি ও অপপ্রচারের’ প্রতিবাদে এই মানববন্ধনের ডাক দেওয়া হয়। আজ রবিবার সকালে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন হেযবুত তওহীদের নারী ও পুরুষ সদস্যরা। তাদের হাতে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়।
মানববন্ধন শেষে সংগঠনটি একই ইস্যুতে একটি সংবাদ সম্মেলনও আয়োজন করে। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, ওয়াজ মাহফিলের নামে নোয়াখালীতে হেফাজতে ইসলামের একটি উগ্র গোষ্ঠী হেযবুত তওহীদের বিরুদ্ধে উসকানিমূলক সমাবেশ, মিথ্যাচার ও ধারাবাহিক হুমকি প্রদান করে আসছে। প্রশাসনের শর্ত ভঙ্গ করে আয়োজিত এই সমাবেশে অনবরত উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে।
হেযবুত তওহীদের নেতারা জানান, নোয়াখালী জিলা স্কুল মাঠে আয়োজিত এই মাহফিলটি প্রশাসন থেকে অনুমোদিত হলেও শর্ত ভঙ্গ করে একটি নির্দিষ্ট সংগঠনের বিরুদ্ধে বিষোদগার করা হচ্ছে। জেলা পুলিশ সুপারের অনুমোদনপত্রে নির্দিষ্ট কোনো সংগঠনের বিরুদ্ধে বক্তব্য দেওয়া নিষিদ্ধ থাকা সত্ত্বেও তারা আইন ও অনুমোদনের শর্ত লঙ্ঘন করেছে।
নেতারা আরও অভিযোগ করেন, নোয়াখালীর সোনাইমুড়ীতে হেযবুত তওহীদের ইমামের গ্রামের বাড়িতে অরাজকতা সৃষ্টির চক্রান্ত হিসেবে গত ১০-১৫ দিন ধরে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর অঞ্চলে মসজিদে মসজিদে উসকানিমূলক বয়ান এবং উগ্র হ্যান্ডবিল প্রচার করা হচ্ছে। এমনকি ঢাকার উত্তরায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও উসকানিমূলক মিছিল ও হুমকি দেওয়া হয়েছে।
হেযবুত তওহীদ ইসলামের মৌলিক আকিদায় পূর্ণ বিশ্বাসী হওয়া সত্ত্বেও সাধারণ মানুষকে খেপিয়ে তুলতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের ‘কাফের’ আখ্যা দেওয়া হচ্ছে এবং নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে। নেতাদের মতে, বিগত ৩১ বছরে পাঁচ শতাধিক মামলায় আদালতে বেকসুর খালাস পাওয়া হেযবুত তওহীদ কখনো আইন অমান্য করেনি। পক্ষান্তরে নিষিদ্ধের দাবি তোলা এই ধর্মব্যবসায়ী গোষ্ঠী শিশু বলাৎকার, নির্যাতন ও মব সৃষ্টির মতো ভয়াবহ অপকর্ম করছে বলে তারা দাবি করেন।
সংবাদ সম্মেলনে অতীতে সংঘটিত সহিংসতার কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়। নেতারা বলেন, ২০১৬ সালে সোনাইমুড়ীতে একইভাবে সমাবেশ থেকে হামলা চালিয়ে সংগঠনের দু’জন সদস্যকে জবাই করে হত্যা ও বাড়িঘর ধ্বংস করা হয়েছিল। সাম্প্রতিক উসকানি ও হুমকির কারণে সদস্যরা পুনরায় জানমালের চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ অবস্থায় দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অবিলম্বে এসব উসকানিমূলক তৎপরতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হ
এমএসএম / এমএসএম
মাদ্রাসার এতিম ছাত্রদের সাথে নিয়ে এক টেবিলে দুপুরের খাবার খেলেন জিকে শামীম
ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তার প্রশিক্ষণ দিলো ফায়ার সার্ভিস
আনসারের তৎপরতায় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে দালাল আটক
ন্যায্য বিচারের দাবিতে প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগী পরিবার: প্রতিকার না পেলে আত্মহত্যার হুমকি
হেফাজতের উসকানি ও মিথ্যাচারের প্রতিবাদে হেযবুত তওহীদের মানববন্ধন ও মিছিল
উত্তরখানে ডিএনসিসির প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপির ওপর হামলার অভিযোগ
স্ত্রী-শাশুড়িকে খুন করে কলাবাগান থানায় হাজির হলেন যুবক
কারিগরি শিক্ষায় অবহেলা দূর ও ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন
দ্রুত মৌখিক পরীক্ষার দাবিতে প্রেস ক্লাবে ১৮তম এনটিআরসিএ উত্তীর্ণদের মানববন্ধন
পশ্চিম জোনের আনসার সদস্যদের তৎপরতায় মোটরসাইকেল চোর আটক
বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার
সিআইডির প্রধানের দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন